পরিবেশসুন্দরবনের বাতাসে পিএম ২.৫ ঘনমিটারে ১০২ মাইক্রোগ্রাম, মানমাত্রা ৩৫
সিইজিআইএস ও আরণ্যক ফাউন্ডেশনের প্রথম বেজলাইন সমীক্ষায় শরণখোলা রেঞ্জের বাতাসে প্রতি ঘনমিটারে ১০২ মাইক্রোগ্রাম পিএম ২.৫ মিলেছে, দেশের মানমাত্রা ৩৫; গবেষকেরা ক্লিংকার ও কয়লা খালাসের ধুলাকে সম্ভাব্য কারণ বলছেন।
