স্বাস্থ্যবারডেমে ১২ থেকে ৬৫ হাজার টাকায় ক্যানসারের জিন পরীক্ষা, বিদেশে খরচ দেড় লাখ
বারডেমের অণু-পরীক্ষা গবেষণাগারে ইলুমিনার মাইসিক ও নেক্সটসিক ৫৫০ যন্ত্রে ১৪০টি জিনের পরিবর্তন দেখা হচ্ছে, যা রোগীর জন্য কোন চিকিৎসা কাজ করবে তা ঠিক করতে সাহায্য করে।
