ফলতরমুজ খেয়েই মুম্বাইয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু?
গত সপ্তাহে মুম্বাইয়ে একটি পরিবারের চারজনের মৃত্যু হয়। সে সময় জানা যায় তরমুজ খাওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে। এরপরেই জনপ্রিয় গ্রীষ্মকালীন এই ফল কেনা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। এমনকি কিছু এলাকায় এর দাম কমে যাওয়ার কথাও খবরে উঠে আসে। খবর এনডিটিভির।












