পরিবেশবর্জ্য আর বালু ভরাটে সংকটে বেলাই বিল, দেশি মাছ অর্ধেকের নিচে
গাজীপুরের চার উপজেলার ৩৫ গ্রামজুড়ে প্রায় ৫০ বর্গকিলোমিটারের বেলাই বিল একসময় জেলার মাছের চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ জোগাত; কারখানার বিষাক্ত বর্জ্য, দখল ও বালু ভরাটে মৎস্য দপ্তরের হিসাবে মাছের বৈচিত্র্য ও পরিমাণ দুই-ই অর্ধেকের নিচে।
