বাজার ব্যবস্থাপনাসারে অনিয়ম-কারসাজি সহ্য নয়, বাড়তি দাম নিলে ডিলারশিপ বাতিল: বিএফএ
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তি: পর্যাপ্ত মজুত সত্ত্বেও কৃত্রিম সংকট ও উত্তরাঞ্চলে গুদাম লুটের অপচেষ্টা অগ্রহণযোগ্য; ডিলারদের সময়মতো সার তুলে নির্ধারিত দামে বিক্রি, আগমনি বার্তা উপজেলা কৃষি কর্মকর্তা ও বিএফএর হোয়াটসঅ্যাপে পাঠানোর নির্দেশ, অনিয়মে প্রশাসনের ব্যবস্থায় হস্তক্ষেপ নয়।
