এগ্রোটেকময়মনসিংহের সেই মিনি চিড়িয়াখানা বন্ধ, যন্ত্রণায় ছটফট করছে ভালুকটি
খাঁচায় থাকা দুটি ভালুকের মধ্যে একটির শরীরে পচন ধরেছে। প্রাণীটির পায়ের অংশবিশেষ বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষতস্থানে ছিটিয়ে দেওয়া হয়েছে হলুদের গুঁড়া। কিছুক্ষণ পর পর যন্ত্রণায় ছটফট করছে ভালুকটি। একপর্যায়ে আবার ঘুমোচ্ছে। শরীর দেখে বুঝা যায়, খুবই দুর্বল অবস্থায় পড়ে আছে সে।












