পরিবেশআয়ারল্যান্ডে পশুখাদ্যের টানে হাঁস-রাজহাঁসের জন্য রাখা জমির ঘাস ব্যবহারের সুযোগ
শীতে পরিযায়ী রাজহাঁস ও বুনো হাঁসের খাবারের জন্য সংরক্ষিত জমির ঘাস নিজের গবাদিপশুর জন্য প্রয়োজন হলে কৃষকেরা যাতে প্রকল্পের অর্থ না হারান, সে জন্য ইউরোপীয় কমিশনের কাছে অনিবার্য পরিস্থিতির (ফোর্স মাজুর) সুবিধা চাইবেন আয়ারল্যান্ডের কৃষিমন্ত্রী।
