আমে ভরপুর বান্দরবানের বাজার
দেশি-বিদেশি জাতের আমে ভরপুর বান্দরবানের বিভিন্ন বাজার। জাতভেদে এসব আম ৬০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
দেশি-বিদেশি জাতের আমে ভরপুর বান্দরবানের বিভিন্ন বাজার। জাতভেদে এসব আম ৬০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
গর্ভবতী নারীর পুষ্টিকর খাবার অত্যন্ত জরুরি। ফলমূল, সবজি, খনিজ, প্রোটিন– এসবই শিশুর গঠন ও বিকাশের জন্য প্রয়োজন। তবে গর্ভাবস্থায় মায়ের খাদ্যাভ্যাস সরাসরি গর্ভের শিশুর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। তাই কিছু ফল পুষ্টিকর হলেও গর্ভাবস্থায় সেগুলো খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।
আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদ সামনে রেখে বড় সাইজের গরু প্রস্তুত করেছেন চুয়াডাঙ্গার অনেক খামারি। বিদেশি জাতের গরু লালনপালনে খরচ যেমন বেড়েছে, তেমনি নেই ক্রেতার আগ্রহ। হাট-বাজারে এখনও জমে ওঠেনি বেচা-কেনা। খামারে দেখা নেই ব্যাপারীরও। সব মিলিয়ে বড় গরু নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন জেলার
শাকসবজি২০২৫ সালের ২৫ মে ঢাকায় এক কৃষি সম্মেলনে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মার্চে শাকসবজি রপ্তানি থেকে ৫৫.৬ মিলিয়ন ডলার এবং ফল ও ফুল রপ্তানি থেকে ৩৯.১ মিলিয়ন ডলার আয় হয়েছে। রপ্তানি বাড়াতে তরুণদের সম্পৃক্ততা, সরকারি-বেসরকারি অংশীদারত্ব ও সমন্বিত উদ্যোগের সুপারিশ আসে।
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী মনোরমা মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
ফল২০২৫ সালের মে মাসে পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা জানান, আগের বছরগুলোর লোকসান ও আম বুকিংয়ে চাষি-ব্যবসায়ীদের কম আগ্রহের কারণে এবার ম্যাংগো ও ক্যাটল স্পেশাল ট্রেন চালু হওয়া অনিশ্চিত।
মৌসুমের শুরুতেই ইংল্যান্ডে রপ্তানি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম। রোববার (২৫ মে) দুপুরে সদর উপজেলায় জামতলা এলাকার কামরুল হাসান নামের এক ব্যবসায়ীর বাগান থেকে এক মেট্রিক টন আম ইংল্যান্ডে পাঠানো হয়।
চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে চাষ হচ্ছে বিদেশি পিচফল। উত্তর চট্টগ্রামের প্রথমবারের মতো এ ফলের আবাদ হয়েছে। গাছ থেকে ফল তোলা শুরু করেছেন তরুণ কৃষি উদ্যোক্তা মো. ওমর শরীফ। তার বাগানে দেশি ফলের পাশাপাশি একাধিক বিদেশি ফলের গাছ আছে। এবার পিচ গাছে ফলন আসায় খুশি তিনি।
পরিবেশ২০২৫ সালের ২৫ মে টাঙ্গাইলে পাঁচ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, কর্মসূচির সব গাছ দেশীয় প্রজাতি থেকে বাছাই করা হয়েছে।
দেশের মাটিতে বিশ্বখ্যাত ৫৭ জাতের আম চাষ করে সাড়া ফেলেছেন উদ্যোক্তা হেলাল উদ্দিন। চাঁদপুর সদরের শাহতলী বাজার এলাকায় ডাকাতিয়া নদীর পাড়ে গড়ে তোলা হয়েছে ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো নামে একটি খামার। পরিত্যক্ত ইটভাটায় কেমিক্যাল ও বিষমুক্ত বিদেশি নানা ফল আর সবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন হেলাল উদ্দিন।
টাঙ্গাইলের ১২টি উপজেলায় পলিনেট হাউজে বিভিন্ন সবজির আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। বিশেষ করে টমেটোর আবাদ বেশ জনপ্রিয়। জেলার সখীপুর উপজেলার নামদারপুর গ্রামের গৃহিণী রুমা আক্তার পলিনেট হাউজে টমেটোর আবাদ করে তাক লাগিয়ে দিয়েছেন। তার দেখাদেখি অনেকেই স্বপ্ন দেখছেন সবজি আবাদে। পোকার আক্রমণ নেই বললেই চলে।
জুন মাসেই বাজেট পেশ করা হয়। তাই বাংলাদেশে কৃষিখাতের বাজেট পটভূমি নির্ধারণ করতে হলে দেশের সামগ্রিক কৃষিনির্ভর অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কৃষকের জীবনমান উন্নয়নের প্রেক্ষাপট বিবেচনা করতে হবে।
রাজধানীতে ছোট-বড় বাজারের পাশাপাশি সড়ক, অলিগলি, ফুটপাতে ভ্যানে করে আম বিক্রি জমে উঠেছে। বিভিন্ন জেলা শহর থেকে আসা নানান জাতের আম হাতের নাগালে পাচ্ছেন ক্রেতারা। মান ও আকারভেদে এসব আম বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৫০ টাকায়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক অধিক পুষ্টি ও ওষুধি গুণসম্পন্ন এবং উচ্চ ফলনশীল রঙিন মিষ্টি আলুর তিনটি নতুন জাত উদ্ভাবন করেছেন। নতুন উদ্ভাবিত আলুর নাম হলো- 'বাউ মিষ্টি আলু- ৭, ৮ ও ৯'।
বিশ্বজুড়ে ২২ মে পালিত হয় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। জীববৈচিত্র্য বিষয়ক আলোচনার প্রসার এবং মানুষের মধ্যে এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই দিনটি উদযাপন করা হয়। তাই এ দিবস উপলক্ষে জীববৈচিত্র্য নিয়ে শিক্ষার্থীদের চিন্তাধারা তুলে ধরেছেন কাজী মালিহা আকতার—
বাংলাদেশের প্রাণবৈচিত্র্য এখন চরম সংকটে। শহর থেকে গ্রাম, বন থেকে নদী— প্রতিটি পরিবেশেই ধ্বংসের ছাপ স্পষ্ট। উন্নয়নের নামে অবকাঠামো গড়ে তোলা, পরিকল্পনাহীন কৃষি, শিল্পায়ন ও নগরায়নের ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে প্রাণবৈচিত্র্য। আজ ২২ মে, বিশ্ব প্রাণবৈচিত্র্য দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশের বর্তমান প্
শুরুটা শখের বশে। তা-ও একটি মাত্র দেশি মুরগির বাচ্চা দিয়ে। একপর্যায়ে সেই মুরগি থেকে কিছু মুরগি হলে ছোট্ট পরিসরে গড়ে তোলেন খামার। তবে তার সাফল্য ধরা দেয় ইউটিউবে এক নারী উদ্যোক্তার দেশীয় প্রজাতির মুরগি পালনের ভিডিও দেখে। প্রবল ইচ্ছাশক্তি আর পরিশ্রম করে আস্তে আস্তে গড়ে তোলেন বিশাল দেশি মুরগির খামার। এ খ
পুকুর পাড়ে কিংবা ঘরের পেছনে দু-চারটা আমগাছ। টিনের চালে টুপটাপ দু-একটা আম পড়ার শব্দ। শিশুদের ঝড়ের বেগে দৌড় প্রতিযোগিতা শুরু-আম কুড়ানোর লক্ষ্যে। সবার স্মৃতিতেই থাকার কথা এমন শৈশবের কথা। বোধকরি, কবি জসীম উদদীন 'ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ' লিখেছিলেন সেই স্মৃতিতেই। সুখের এই স্মৃতির মধ্যেও ইঙ্গিত
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, বাংলাদেশের আম অত্যন্ত সুস্বাদু। সারা পৃথিবীতে আমের যথেষ্ট চাহিদা রয়েছে। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই চাহিদা কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আম রপ্তানির প্রচেষ্টা চলছে। এরই অংশ হিসেবে আগামী ২৮ মে প্রথমবারের মতো চীনে ৫০ মেট্রিক টন
নতুন কিংবা পুরানো সব ধরনের আবাসন এলাকাতেই দিনে দিনে বাড়ছে ছাদকৃষি। ঢাকার অভিজাত আবাসিক এলাকা বারিধারা ডিওএইচএস-এ এমনই এক আয়োজন করেছেন সালমা মান্নান। দুই দশক ধরে কৃষি ও প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে তিনি গড়ে তুলেছেন এক সবুজ ছাদকৃষি।