সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

ম্যাংগো ও ক্যাটল স্পেশাল ট্রেন চলাচল ‘অনিশ্চিত’

কম খরচে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলের আম রাজধানীতে পৌঁছে দিতে গত পাঁচ বছর ধরে চলছে ম্যাংগো স্পেশাল ট্রেন। তবে বিগত বছরগুলোতে লোকসান হওয়ায় এবার ম্যাংগো স্পেশাল ট্রেন চলাচল অনেকটাই 'অনিশ্চিত' হয়ে পড়েছে।

ফল

কম খরচে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলের আম রাজধানীতে পৌঁছে দিতে গত পাঁচ বছর ধরে চলছে ম্যাংগো স্পেশাল ট্রেন। তবে বিগত বছরগুলোতে লোকসান হওয়ায় এবার ম্যাংগো স্পেশাল ট্রেন চলাচল অনেকটাই 'অনিশ্চিত' হয়ে পড়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আহসান উল্লাহ ভূঁইয়া জাগো নিউজকে এ কথা জানান। তিনি বলেন, ম্যাংগো ও ক্যাটল স্পেশাল ট্রেন এবার চলাচল না করার সম্ভাবনা বেশি।

গত পাঁচ বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতি কেজি আম এক টাকা ৪৭ পয়সা ও রাজশাহী থেকে এক টাকা ৪৩ পয়সা ভাড়ায় ট্রেনে করে ঢাকায় আম নিয়ে যেতেন কৃষকরা।

একইভাবে ঈদুল আজহায় স্বল্প খরচে কোরবানির পশু পরিবহনের জন্য ট্রেন চালু করা হয়েছিল। ২০২৪ সালে ক্যাটল ট্রেন আলাদাভাবে চালু করা না হলেও ম্যাংগো স্পেশাল ট্রেনের দুটি ওয়াগনে পরিবহন করা হয় কোরবানির পশু।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ৫ বছরে (২০২০-২০২৪) ম্যাংগো স্পেশাল ট্রেনে আয় হয়েছে মাত্র ৪৮ লাখ ২৯ হাজার ১৪০ টাকা। চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে এ ট্রেন চলাচলে তেল খরচ হয়েছে ৯২ লাখ ৯১ হাজার টাকা। পাঁচটি ম্যাংগো স্পেশাল ট্রেনে লোকসান হয়েছে অর্ধকোটি টাকা।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জাগো নিউজকে জানান, ম্যাংগো ও ক্যাটল স্পেশাল ট্রেনের বিষয়ে মিটিংয়ে আলোচনা হয়েছিল। এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলের পক্ষ থেকে আর কিছু জানানো হয়নি। এটি চালু হবে কি না কিছু বলতে পারছি না।

পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আহসান উল্লাহ ভূঁইয়া জাগো নিউজকে বলেন, ম্যাংগো ও ক্যাটল স্পেশাল ট্রেন এবার চলাচল না করার সম্ভাবনা বেশি। ঢাকাগামী প্রতিটি আন্তঃনগর ও মেইল ট্রেনে লাগেজ ভ্যান রয়েছে। চাষি ও ব্যবসায়ীরা ইচ্ছা করলে কম খরচে এসব ট্রেনের লাগেজ ভ্যানে করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে আম ঢাকায় নিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, রেলওয়ের চাহিদা অনুযায়ী ব্যবসায়ী ও চাষিদের আম বুকিংয়ে আগ্রহ না থাকায় এ ট্রেন চালানো অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে।

শেখ মহসীন/জেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()