গাছ লাগানো-পরিচর্যার ওপর বার্ষিক পরীক্ষায় নম্বর পাবে শিক্ষার্থীরা
স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও পরিচর্যার কাজ দেওয়া হবে। তারা সরকারের দেওয়া গাছের চারা লাগাবে এবং পরিচর্যা করবে। গাছের বৃদ্ধি ও পরিচর্যার ধরন পর্যবেক্ষণ করবেন শিক্ষকরা।
স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও পরিচর্যার কাজ দেওয়া হবে। তারা সরকারের দেওয়া গাছের চারা লাগাবে এবং পরিচর্যা করবে। গাছের বৃদ্ধি ও পরিচর্যার ধরন পর্যবেক্ষণ করবেন শিক্ষকরা।
‌'আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।'
ভোলার মনপুরায় লোকালয় থেকে তিনটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। এগুলো খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করছে বন বিভাগ।
কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় বজ্রসহ ভয়াবহ শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ও রাতে দুই দফায় হওয়া এই বৃষ্টিতে জেলার প্রায় চার হাজার হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে জেলার হাওরাঞ্চলেই ক্ষতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।
সংরক্ষিত বনের চারপাশ খোলা, বনের ভেতরে রয়েছে সড়ক ও রেলপথ। মাঝখানে বনের ভেতরে প্রবেশের জন্য মূল ফটক। টিকিট কেটে দশ শতাংশ পর্যটক ভেতরে প্রবেশ করলেও বাস্তবে বনের ভেতরে প্রতিদিন কয়েক হাজার মানুষ প্রবেশ করছেন বিনা বাধায়। ছোট একটি বনের ভেতর হঠাৎ করে একসঙ্গে এত মানুষ ভেতরে প্রবেশের ফলে বনের প্রাণীরা আতঙ্কিত
বাংলাদেশের কৃষিতে স্মার্ট প্রযুক্তির নতুন দিগন্ত! জিনিয়াস ফার্মস লিমিটেড উদ্ভাবিত কৃষিতে এআই প্রযুক্তিতে ফসলের রোগ ও পোকামাকড় শনাক্তকরণ এবং সমাধানের ডিজিটাল সিস্টেম ডা. চাষীর সফল আবিষ্কার ও বাস্তবায়নের পর, আরও একটি দেশি ইনোভেশন আইওটি প্রযুক্তিতে মাটি বিশ্লেষণ করে লোকেশন বেইজ রিয়াল টাইম সার সুপারি
রুপালি ইলিশের আশায় ঘোড়ার গতিতে ওদের ছুটে চলা। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে, নোনা জলের উথাল-পাথাল ঢেউ সামলে তাকে যেতে হয় গভীর সমুদ্রে। টিকে থাকতে হয় ঝড়-বৃষ্টি, তুফানসহ শত প্রতিকূলতার মধ্যে। বলছিলাম, ইলিশ ধরার ট্রলারগুলোর কথা। এই বিশেষ ধরনের ট্রলার নিয়ে উপকূলীয় জেলেরা সমুদ্রে যায় ইলিশ আহরণে। তখন এই ট্রলার
ঝিনাইদহের মহেশপুরে মাছ ধরতে নেমে সাপের কামড়ে আশিক আহম্মেদ (২৮) নামে পুলিশের এক ড্রাইভারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে নস্তি বাওড়ে এ ঘটনা ঘটে।
পার্বত্য জেলা খাগড়াছড়ির পাহাড়ি উপজেলা দীঘিনালায় আশঙ্কাজনক হারে বাড়ছে ক্ষতিকর তামাক চাষ। ফসলি জমি, স্কুল-কলেজের আশপাশ এবং মাইনী নদীর তীর ঘেঁষে ছড়িয়ে পড়ছে এই বিষাক্ত ফসলের আবাদ। এতে একদিকে যেমন কমছে খাদ্যশস্যের উৎপাদন, অন্যদিকে মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্য।
চট্টগ্রামের মিরসরাইয়ে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। দিগন্তজোড়া মাঠে সরিষা ফুলের হলুদের সমারোহ শেষে ফলনের ভারে সরিষা গাছ নুয়ে পড়েছে। এখন চলছে ফসল কাটার ধুম। ফলন যেমন ভালো হয়েছে তেমনি ভালো দামের আশা কৃষকদের। এই উপজেলায় দিন দিন সরিষা আবাদ বাড়ছে। কম খরচে বেশি লাভবান হওয়ায় চাষিদের মধ্যে আগ্রহ বাড়
ইরানি শিরিন পোলাও, অর্থাৎ মিষ্টি চালে রঙিন ও সুগন্ধি ফ্রুটের এক অসাধারণ মিলন। এই ঐতিহ্যবাহী ইরানি রান্নার স্বাদ শুধু মুখেই নয়, চোখেও আনন্দ জাগায়। চটকদার বাদাম, কোমল কিশমিশ ও বিভিন্ন শুকনো ফল মিলে তৈরি করে এক বিশেষ ধরণের রাইস ডিশ, যা উৎসব, পারিবারিক জমায়েত বা বিশেষ মুহূর্তে পরিবেশন করা হয়ে থাকে।
স্বল্প সময়ে কম খরচে অধিক লাভজনক হওয়ায় যশোরের শার্শা ও বেনাপোল এলাকায় সূর্যমুখী চাষে ঝুঁকছেন কৃষকরা। এক সময় যে জমিগুলো পতিত পড়ে থাকত, এখন সেখানে সূর্যমুখীর হাসিতে স্বপ্ন বুনছেন স্থানীয় চাষিরা। ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে এবং পুষ্টিগুণসম্পন্ন তেলের চাহিদা মেটাতে এই অঞ্চলে সূর্যমুখী চাষ কৃষকদের স্
খাগড়াছড়ির পাহাড়জুড়ে এখন আমের মুকুলের সমারোহ। দূর থেকে তাকালে মনে হয় সবুজ পাহাড় যেন সোনালি মুকুলের গালিচায় মোড়া। মধুমাসের আগমনী বার্তা নিয়ে প্রকৃতিতে হাজির হয়েছে আমের মুকুল, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে এর মিষ্টি ঘ্রাণ।