গ্রামে ‘জিন সাপ’ আতঙ্ক, যশোরে হাসপাতালে ভর্তি ১০
যশোরের এক গ্রামে 'সাপের কামড়ে' অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন রোগীরা। অসুস্থদের দাবি, 'জিন সাপে তাদের কামড়েছে।' গত এক সপ্তাহে অজানা এই সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন অন্তত ৩০ ব্যক্তি। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। বাকিরা স্থানীয় ওঝা ও কবিরাজের কাছে চিকিৎসা নিয়েছেন।
