ভিডিওপুরান ঢাকার মোহাম্মদ আলীর ছাদকৃষি | ছাদকৃষি | পর্ব ২২৪
জনবহুল পুরান ঢাকা। উপর থেকে দেখলে অধিক ঘণত্বে গায়ে গা লাগা ভবন ছাড়া আর কিছুই চোখে পড়ে না। এই দৃশ্যপট যখন নিঃশ্বাস ভারি করে, তখন এখান থেকেই ওপরিভাগের সবুজের সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছেন মালিটোলার মোহাম্মদ আলী। বলছেন ছাদকৃষি এখন সুস্থভাবে থাকার অনন্য উপায়।












