রাজধানীতে প্রসার ঘটছে নার্সারি শিল্পের
রাজধানীর বিভিন্ন এলাকায় প্রসার ঘটছে নার্সারি শিল্পের। ছাদ-কৃষি, সৌখিন বাগান কিংবা বাণিজ্যিক খামারে উপকরণের চাহিদা মেটাচ্ছে নার্সারিগুলো। কয়েক’শ রকমের ফুল ফল সবজি ও ঔষধী গাছের চারা, সারসহ অন্যান্য উপকরণের পসরা সাজিয়ে বসেছেন বহু সংখ্যক উদ্যোক্তা।







