পরিবেশকৃষকের জালে আটকা পড়লো বিশাল অজগর
শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের জালে আটকা পড়েছে একটি বিশাল অজগর সাপ। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা এসে এটি অবমুক্ত করেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে হাতিপাগার গ্রামের সিরাজুল ইসলামের ক্ষেতে সাপটি পাওয়া যায়।
৬৯১৮টি প্রতিবেদন
পরিবেশশেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের জালে আটকা পড়েছে একটি বিশাল অজগর সাপ। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা এসে এটি অবমুক্ত করেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে হাতিপাগার গ্রামের সিরাজুল ইসলামের ক্ষেতে সাপটি পাওয়া যায়।
শাকসবজিমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মোকাবিল সীমান্তের ধলাই নদীর বাঁধ ভেঙে ডুবে যায় ভাটির নিম্নাঞ্চল। আকস্মিক বন্যায় ডুবে যায় মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ও পাকা সড়ক। এরমধ্যে উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামটি গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষের জন্য সবার কাছে পরিচিত। আশপাশের এলাকাতেও এই ধরনের টমেটো চাষাবাদ হয়
শাকসবজিটানা ৪ দিনের বৃষ্টি আর মাঝারি ঝড়ে মেহেরপুরে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে উঠতি আউশ ধান এবং সবজির ক্ষতি হয়েছে বেশি।
মৎস্যবরিশালে ভরা মৌসুমেও নদী ও সাগরের দেখা মিলছে না পর্যাপ্ত ইলিশের। যে মাছ আসছে তা অতিরিক্ত দামের কারণে কিনতে পারছেন না ক্রেতারা। আগে এমণ সময় হাজার মণ ইলিশ আসলেও বর্তমানে ১৫০-২০০ মণ ইলিশ আসছে মোকামগুলোতে। আর ইলিশের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। তবে সরবরাহ বাড়লে ইলিশের দামও কমবে বলে জানান আড়তদাররা
শাকসবজিনীলফামারীতে কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন চাষিরা। এতে জেলার সব উপজেলায় কম-বেশি বস্তায় আদা চাষের আগ্রহ বাড়ছে। জেলায় প্রায় ৩ লক্ষাধিক বস্তায় আদা চাষ হচ্ছে। এতে দিন দিন বেড়েই চলেছে বস্তায় আদা চাষ।
ফলএতদিন রাজশাহীতে অন্য সব আমের দাম চড়া থাকলেও ব্যতিক্রম ছিল আশ্বিনা। মানুষের কাছে এই আমের চাহিদা ছিল কম। এসব আমের বেশিরভাগই চলে যেত প্রক্রিয়াজাত খাদ্য হিসেবেই। রং আর স্বাদের জন্যই মূলত চাহিদা ছিল না এই আমের। তবে গত আট বছরে আশ্বিনা আমের রং ও স্বাদ বদলে গেছে। ফলে এই আমের চাহিদার পাশাপাশি চাষও বেড়েছে। তৈ
মৎস্যপ্রতিবেশী দেশে ইলিশ ও সার চোরাচালানের ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সে কারণে কোস্টগার্ডের মূল দায়িত্বের অংশ হিসেবে সমুদ্র ও নৌপথে ইলিশ ও সারসহ বিভিন্ন পণ্যের চোরাচালান বন্ধ করতে হবে বলে জানান তিনি।
শাকসবজিসুনামগঞ্জে পলি হাউজ পদ্ধতিতে উচ্চ ফলনশীল সবজির চারা উৎপাদন শুরু হয়েছে। এরই মধ্যে সবজি চাষিরা এ হাউজ থেকে আধুনিক জাতের চারা নিয়ে শীতকালীন সবজির চাষ শুরু করেছেন। এতে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকেরা কম দামে চারা পেয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।
পরিবেশদিনাজপুরের ফুলবাড়ীতে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছে একটি মুখপোড়া হনুমান। উপজেলা শহরের বাসাবাড়ি, দোকানপাট থেকে খাবার তুলে নিচ্ছে হনুমানটি। কয়েকদিন ধরে শহরের নিমতলাসহ বিভিন্ন এলাকায় হনুমানটি অবস্থান করতে দেখা যায়।
ফলপাহাড়ের সবুজ গাছে থোকায় থোকায় ঝুলছে বিদেশি ফল অ্যাভোকাডো। গাছের পাতা আর ফলের রং একই। পরিপক্ব ফল গাছ থেকে কয়েক দিনের মধ্যে সংগ্রহ করবেন বাগান মালিক। নির্জন পাহাড়ে বিদেশি এই ফল প্রথমবার দেখে অবাক হচ্ছেন অনেকেই।
পরিবেশকুমিল্লা ও ফেনী জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
শাকসবজিকম খরচে বেশি লাভ হওয়ায় গত বছর ১ বিঘা জমিতে করলা চাষে লাভ করেছিলেন। তাই এবার ২ বিঘা জমিতে করলা চাষ করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মিনিগাড়ী গ্রামের আ. খালেক। এ মৌসুমে এরই মধ্যে তিনি ১ লাখ টাকার করলা বিক্রি করেছেন। আরও দেড় লাখ টাকা বিক্রির আশা করছেন।
মৎস্যবরগুনার তালতলীতে নদী ও ইলিশ রক্ষায় ব্যতিক্রমী নৌ-র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার তাপবিদ্যুৎ কেন্দ্রর সামনে পায়রা নদীতে এ কর্মসূচি পালিত হয়।