সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৭%বাতাস ৮ কিমি/ঘ

রক্তচাপ নিয়ন্ত্রণে যা করবেন

হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন করার সময় শিরা ও ধমনীর ওপরে যে পরিমাণ চাপ দিয়ে থাকে তাই হচ্ছে রক্তচাপ। কিন্তু যখন বিভিন্ন কারণে হৃৎপিণ্ডের রক্তনালি সরু হয়ে শক্ত হয় ও হৃৎপিণ্ড দুর্বল হয়ে

হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন করার সময় শিরা ও ধমনীর ওপরে যে পরিমাণ চাপ দিয়ে থাকে তাই হচ্ছে রক্তচাপ। কিন্তু যখন বিভিন্ন কারণে হৃৎপিণ্ডের রক্তনালি সরু হয়ে শক্ত হয় ও হৃৎপিণ্ড দুর্বল হয়ে যায় তখন রক্ত চলাচল করতে হৃৎপিণ্ডের স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় শক্তির বা চাপের প্রয়োজন হয়, এটাই হচ্ছে উচ্চ রক্তচাপ।

প্রাপ্ত বয়স্কদের জন্য সাধারণত নিচেরটা ৮০ ও উপরেরটা ১২০ কে বোঝায় স্বাভাবিক রক্তচাপ।

রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আমরা সব সময়ই নির্ভর করি ডাক্তার আর ওষুধের ওপর। কিন্তু আমরা চাইলে ঘরোয়াভাবেও এ রোগ নিয়ন্ত্রণে রাখতে পারি। কীভাবে জেনে নিন:

উচ্চ রক্তচাপের কারণ>> অতিরিক্ত ওজন>> পরিবারের কারো উচ্চ রক্তচাপ থাকলে>> অতিরিক্ত মাত্রায় লবণ খেলে >> পর্যাপ্ত পরিমাণে শাকসবজি না খেলে >> নিয়মিত হাঁটা-চলা বা ব্যায়াম না করলে>> অতিরিক্ত মাত্রায় ক্যাফেইনযুক্ত পানীয় (যেমন- চা, কপি) পান করলে >> অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল পান করলে প্রতিকার >> ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে>> নিয়মিত ব্যায়াম বা হাঁটতে হবে>> প্রোটিন ও শর্করার পরিমাণ কমিয়ে মাছ, সবজি-ফল বেশি খেতে হবে>> সবধরনের মাদক পরিহার করতে হবে

এছাড়া প্রতিদিনের খাবারে রসুন রাখুন। প্রাকৃতিক ওষুধ রসুন আমাদের শরীরের কলেস্টেরলের মাত্রা কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। উচ্চ রক্তচাপ দ্রুত কমিয়ে দেওয়ার জন্য একটি দারুণ টিপস হচ্ছে একটি কাপে এক চা চামচ পেঁয়াজের রস ও দুই চা চামচ মধু নিয়ে প্রতিদিন খান।

আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে দিনে দু’বার গাজরের জুস খান। নিয়মিত গাজর খেলে আমাদের ত্বকও ভালো থাকে। তবে ডায়াবেটিস থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন।

সুস্থ থাকতে হলে প্রতিদিনের খাবার থেকে অবশ্যই কাঁচা লবণ বাদ দিতে হবে।

মনে রাখবেন উচ্চ রক্তচাপ মানুষের স্ট্রোক হওয়ার প্রবণতা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া, কিডনি সমস্যার অন্যতম কারণ। দিন দিন উন্নয়নশীল বিশ্বে এর ব্যাপকতা বেড়েই চলছে। হেলদি লাইফস্টাইল বা স্বাস্থ্যবান্ধব জীবনযাত্রার মাধ্যমেই রক্তচাপকে মাত্রার ভেতরে রাখা যায়। আর এজন্য দুশ্চিন্তা দূরে রাখুন ও নিয়মিত রক্তচাপ পরিমাপ করুন। ডাক্তারের পরামর্শ ও সঠিক চিকিৎসা নিন।

বাংলা নিউজ ২৪সূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

মাশরুম ভাজতে গেলে জল বেরিয়ে রবারের মতো হয়ে যায়? পাঁচটি কৌশল

মাশরুম বেশি না ধোয়া, জল বেরোলে আঁচ বাড়ানো, জল শুকানোর পর মশলা আর একেবারে শেষে নুন; মাশরুম রান্নার পাঁচটি সহজ কৌশল।

এই সময়১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)