সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৪%বাতাস ৯ কিমি/ঘ

কৈ মাছের রোগ হলে কী করবেন

কৈ মাছ একটি সুস্বাদু মাছ। সবারই খেতে ভালো লাগে মাছটি। বাসায় মেহমান এলে আপ্যায়নের তালিকায় কৈ মাছ থাকা চাই। তাই এ মাছের কদরও বেশি। আর সে কারণেই কৈ মাছের যত্ন নিতে হয়। জানতে হয় এ

কৈ মাছ একটি সুস্বাদু মাছ। সবারই খেতে ভালো লাগে মাছটি। বাসায় মেহমান এলে আপ্যায়নের তালিকায় কৈ মাছ থাকা চাই। তাই এ মাছের কদরও বেশি। আর সে কারণেই কৈ মাছের যত্ন নিতে হয়। জানতে হয় এর রোগ-বালাই এবং প্রতিকার সম্পর্কে।

রোগ-বালাইকৈ মাছের ক্ষতরোগ ছাড়া আর কোনো রোগ দেখা যায় না। সাধারণত নমুনায়ন পরীক্ষার সময় পুকুরে ছাড়া মাছগুলোই পরবর্তীতে ক্ষতরোগে আক্রান্ত হয়। যা পরবর্তীতে ব্যাপক আকার ধারণ করতে পারে। এ ছাড়া ঘন ঘন জাল টানলেও এ রোগ দেখা দিতে পারে।

প্রতিকার কৈ মাছের ক্ষতরোগ খুব দ্রুত ছড়ায়। তাই সঠিক সময়ে ব্যবস্থা নিতে হয়। এ রোগের জন্য শতাংশপ্রতি ১ কেজি লবণ পানির সঙ্গে মিশিয়ে পুকুরে ছিটিয়ে দিতে হবে। এভাবে এক সপ্তাহ পর আরেকবার একই হারে প্রয়োগ করতে হবে।

পরিচর্যাথাই কৈ সাধারণত শীতকালে ক্ষতরোগে আক্রান্ত হয়। তাই শীতকাল আসার আগেই মাছ বাজারজাত করতে হবে। তবে ভালো ব্যবস্থা নিলে শীতকালেও মাছ মজুদ রাখা যায়।

পদ্ধতি• সপ্তাহে অন্তত একদিন পানি পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে ২ ফুট পানি কমিয়ে নতুন পানি দিতে হবে।• প্রতি ১৫ দিন পর পর শতাংশপ্রতি এক কেজি লবণ পুকুরে ছিটিয়ে দিতে হবে।• মাছের ঘনত্ব প্রতি শতাংশে ১৫০ থেকে ২০০ এর মধ্যে আনতে হবে।• শীতকালে অবশ্যই ভাসমান খাবার প্রয়োগ করতে হবে। খাবারের অপচয় থেকেও রোগ-বালাই হতে পারে। • ১৫ দিন পর পর মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। • মাছের গায়ে কোনো রোগের লক্ষণ দেখা গেলে সঙ্গে সঙ্গে বাজারজাত করতে হবে। রোগ থাকলে মূল্য নেই।• বাজারজাত ছাড়া কোনো অবস্থাতেই ব্যাপকহারে জাল টানা যাবে না।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

চাঁদপুরে নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড

৮ থেকে ২৯ অক্টোবরের নিষেধাজ্ঞায় চাঁদপুরের ৭০ কিলোমিটার অভয়াশ্রমে পাঁচটি অস্থায়ী পুলিশ ক্যাম্প, খালের মুখ বন্ধ, বরফকল বন্ধ; জেলার ৪১ হাজার ৩৯০ জেলে পাবেন ২৫ কেজি করে খাদ্যসহায়তা।

ঢাকা মেইল১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

চলনবিলের দেশি মাছ যায় চাটমোহরের ভোরের বাজার হয়ে শহরে

রাতভর কুড়ুলিয়া বিলে জাল পেতে ধরা পুঁটি, শিং, মাগুর আর টাকি ভোরে ওঠে চাটমোহরের অস্থায়ী বাজারে, সেখান থেকে পাইকারের হাতে শহরে; কিন্তু খাল বন্ধ, কচুরিপানা আর কীটনাশকে কমছে বিলের মাছ।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

মৌসুমের শেষে বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, নিষেধাজ্ঞা পেছানোর দাবি জেলেদের

বরিশালের পোর্ট রোড মোকামে এক সপ্তাহে দৈনিক গড় সরবরাহ ৭৫ মণ থেকে বেড়ে ১৬০ মণ, মণপ্রতি দাম কমেছে ১৪ থেকে ৩০ হাজার টাকা; ৮ থেকে ২৯ অক্টোবরের নিষেধাজ্ঞা অন্তত ১০ দিন পেছানোর দাবি জেলে ও আড়তদারদের।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)