সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৫ নভেম্বর ২০২৬
ঢাকা২২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস ৭ কিমি/ঘ

নামাজের রাকাত সংখ্যায় সন্দেহ হলে কী করবেন?

নামাজে থাকাকালীন কারও মনে সংশয় জাগে কত রাকাত হলো, রাকাত ভুলে ছুটে যায়নি তো? কিংবা নামাজের পরেও সন্দেহ জাগতে পারে রাকাত পূর্ণ হয়েছে নাকি হয়নি। নামাজের রাকাতসংখ্যায় সন্দেহ হলে ক

নামাজে থাকাকালীন কারও মনে সংশয় জাগে কত রাকাত হলো, রাকাত ভুলে ছুটে যায়নি তো? কিংবা নামাজের পরেও সন্দেহ জাগতে পারে রাকাত পূর্ণ হয়েছে নাকি হয়নি। নামাজের রাকাতসংখ্যায় সন্দেহ হলে কী করবেন- সে সম্পর্কে সংক্ষিপ্ত নির্দেশনা:

নামাজ পড়ার সময়ে রাকাতসংখ্যা নিয়ে সন্দেহ হলে এবং এই সন্দেহ প্রথমবারের মতো হলে ওই নামাজ বাতিল হয়ে যাবে। নামাজ পুনরায় পড়া আবশ্যক। (ইবনে আবি শায়বা, খণ্ড: ২, পৃষ্ঠা: ২৮)

নামাজের সালাম ফেরানোর পর যদি রাকাতসংখ্যা নিয়ে সন্দেহ হয়, তবে তার নামাজ বাতিল হয়ে যাবে। (ইবনে আবি শায়বা, খণ্ড: ২, পৃষ্ঠা: ২৮)

কারও যদি নামাজের পর দৃঢ়বিশ্বাস হয় যে কিছু রাকাত পড়া হয়নি এবং যদি নামাজ পরিপন্থী কোনো কাজ না হয়ে থাকে, তাহলে ছুটে যাওয়া রাকাত পড়ে নেবে। যদি নামাজ পরিপন্থী কোনো কাজ হয়ে যায়, তাহলে ওই নামাজ পুনরায় পড়বে। (ইবনে আবি শায়বা, খণ্ড: ২, পৃষ্ঠা: ২৪)

যে ব্যক্তির প্রায় সময় সন্দেহ হয় এবং সন্দেহ তার অভ্যাসে পরিণত হয়, তবে যেদিকে তার মন বেশি যায়, সেটার ওপর আমল করবে। যদি সব বিষয়ে ধারণা সমান হয়, তবে কমটির ওপর আমল করবে এবং প্রতি রাকাতকে নামাজের শেষ মনে করে বসবে এবং শেষে সিজদায়ে সাহু করবে। (মুসলিম, হাদিস: ৮৮৮)

তিন রাকাত পড়া হয়েছে নাকি চার রাকাত- সে ব্যাপারে সন্দেহ হলে তিন রাকাত মনে করে চতুর্থ রাকাত পড়বে। এরপর শেষে সিজদায়ে সাহু করবে। (মুসনাদে আহমদ, হাদিস: ১৬৭৭)

দেশ রূপান্তরসূত্র

ইসলাম

সম্পর্কিত খবর

মালয়েশিয়ার নাসরুল কুরআন কমপ্লেক্সে দিনে ছাপা হয় ১৫ হাজার কোরআনইসলাম

মালয়েশিয়ার নাসরুল কুরআন কমপ্লেক্সে দিনে ছাপা হয় ১৫ হাজার কোরআন

পুত্রজায়ার কারখানায় কর্মীরা ওজু করে কাজে ঢোকেন, আর প্রতিটি কপি দাঁড়িপাল্লায় ওজন করে দেখা হয় কোনো পৃষ্ঠা বাদ পড়ল কি না।

প্রথম আলো১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ইসলাম

ভালোবাসা আল্লাহর নেয়ামত, কোরআনের আলোয় তার মূল্য

রাজবাড়ীর শিক্ষক সাকী মাহবুবের লেখায় ভালোবাসাকে আল্লাহর দেওয়া নেয়ামত হিসেবে দেখা হয়েছে; বিয়ের বন্ধন, পাপাচার থেকে দূরে থাকা আর আল্লাহর সীমার ভেতরে থাকাকে তিনি এর সঠিক মূল্যায়নের পথ বলেছেন।

প্রথম আলো১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
নবী দাউদ ও সোলাইমান (আ.): কোরআনে পিতা-পুত্রের রাজ্য শাসনের শিক্ষাইসলাম

নবী দাউদ ও সোলাইমান (আ.): কোরআনে পিতা-পুত্রের রাজ্য শাসনের শিক্ষা

কোরআনে নবী দাউদ ও তাঁর পুত্র সোলাইমান (আ.) নবুয়তের পাশাপাশি রাজত্বও করেছেন; জ্ঞান, ন্যায়বিচার, বিনয়, জবাবদিহি ও জনকল্যাণে শক্তির ব্যবহার নিয়ে তাঁদের জীবন থেকে শিক্ষা তুলে ধরেছেন আলেম মাহমুদ হাসান ফাহিম।

প্রথম আলো১৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)