সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৭%বাতাস ৮ কিমি/ঘ

দুধ ও কলা একসঙ্গে খেলে কী হয়?

পুষ্টিকর খাবারের তালিকায় উপরের দিকেই রয়েছে দুধের নাম। নিয়মিত দুধ পান করলে শরীরের নানা ঘাটতি দূর করা সম্ভব। দুধ ক্যালসিয়ামের সবচেয়ে ভালো উৎস। ক্যালসিয়াম আমাদের দাঁত ও হাড়ের গ

পুষ্টিকর খাবারের তালিকায় উপরের দিকেই রয়েছে দুধের নাম। নিয়মিত দুধ পান করলে শরীরের নানা ঘাটতি দূর করা সম্ভব। দুধ ক্যালসিয়ামের সবচেয়ে ভালো উৎস। ক্যালসিয়াম আমাদের দাঁত ও হাড়ের গঠন মজবুত করে। শক্তি জোগাতেও দুধের বিকল্প নেই।

এদিকে কলায় রয়েছে আয়রন। আয়রন রক্তকণিকা ও হিমোগ্লোবিন তৈরিতে কাজ করে। আয়রনের ঘাটতিতে রক্তস্বল্পতা হয়। দিনে দুটি করে কলা খেলে রক্তের ঘাটতি অনেকটাই পূরণ হবে। দ্রুত শক্তি জোগানোর ক্ষেত্রেও কলা বেশ কার্যকরী।

দুধ-কলা দিয়ে ভাত মাখিয়ে খেতে ভালোবাসেন অনেকেই। আবার ব্যানানা মিল্কশেক বা ব্যানানা স্মুদি আমাদের অনেকেরই বেশ পছন্দের খাবার। দুধ আর কলা একসঙ্গে মিশিয়ে খেলে তা শরীরের পক্ষে উপকারী বলেও সাধারণত মনে করা হয়। কিন্তু পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা।

আয়ুর্বেদ অনুসারে কলা আর দুধ একসঙ্গে খেলে তা শরীর সহজে হজম করতে পারে না। এছাড়া নিয়মিত ভাবে ব্যানানা স্মুদি খেলে সাইনাস ও সর্দি-কাশির মতো সমস্যা দেখা দিতে পারে।

আয়ুর্বেদ অনুযায়ী কোনো ফলের সঙ্গে দুধ মিশিয়ে খেলে শরীরে কফের প্রভাব বাড়ে। দুধ ও কলা দুইই শরীর ঠান্ডা করে। একসঙ্গে তাই এই দুটি খেলে নানা সমস্যা দেখা দিতে পারে।

শ্বাসকষ্টের সমস্যায় যারা ভোগেন, তাদের কখনোই কলা আর দুধ একসঙ্গে খাওয়া উচিত নয়।

গর্ভবতী মহিলারা কলা ও দুধ একসঙ্গে খাবেন না। তবে বেশ কিছুটা সময়ের গ্যাপ রেখে কলা আর দুধ দুটোই খাওয়া গর্ভবতী মহিলা ও গর্ভস্থ শিশুর জন্য উপকারী। কলা ও দুধ একসঙ্গে খেলে শরীরে টক্সিন সৃষ্টি হয়। তাই এসময় দুধ-কলা একসঙ্গে খাওয়া বাদ দিতে হবে।

জাগো নিউজ ২৪সূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

মাশরুম ভাজতে গেলে জল বেরিয়ে রবারের মতো হয়ে যায়? পাঁচটি কৌশল

মাশরুম বেশি না ধোয়া, জল বেরোলে আঁচ বাড়ানো, জল শুকানোর পর মশলা আর একেবারে শেষে নুন; মাশরুম রান্নার পাঁচটি সহজ কৌশল।

এই সময়১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)