সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা৩৩°মূলত পরিষ্কারআর্দ্রতা ৪৯%বাতাস ৮ কিমি/ঘ

শীতের জনপ্রিয় ফুল কোনগুলো?

ফুলকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শীতকালে ফুলের সমারোহ লক্ষ্য করা যায়। তাই তো দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ফুলের বাগান ও নার্সারি। এ ছাড়া স্থান স্বল্পতার কারণে

ফুলকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শীতকালে ফুলের সমারোহ লক্ষ্য করা যায়। তাই তো দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ফুলের বাগান ও নার্সারি। এ ছাড়া স্থান স্বল্পতার কারণে অনেকেই টবে ফুল চাষ করেন। বাসার বারান্দা, ছাদ বা প্রাঙ্গণের অল্প জায়গায়ও অনায়াসে ফুল চাষ করা সম্ভব।

প্রাপ্তিস্থানদেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা নার্সারিতে বিভিন্ন ধরনের ফুলের চারা বা গাছ পাওয়া যায়। রাজধানীর কার্জন হল, আগারগাঁও, বনানী, শেকৃবি, খিলগাঁও, মোহাম্মদপুর, নিউমার্কেট, গুদারাঘাটসহ বিভিন্ন স্থানে গড়ে উঠেছে নানা রকম ফুলগাছের নার্সারি বা বিক্রয়কেন্দ্র।

চাষশীতকালীন ফুলের বীজ বপনের উপযুক্ত সময় অক্টোবর-নভেম্বর মাস। টবসহ চারাও কিনতে পাওয়া যায়। সাধারণত ৮ থেকে ১২ ইঞ্চি মাপের টবই যথেষ্ট। টবের মাটির সঙ্গে জৈব সার বা কম্পোস্ট সার পর্যাপ্ত পরিমাণে মেশাতে হয়।

পরিচর্যাসাবধানতার সঙ্গে চারা রোপণ করে ঝাঁঝর দিয়ে উপর থেকে বৃষ্টির মতো পানি ছিটিয়ে দিতে হবে। যাতে গাছ এবং পাতা উভয়ই ভেজে। প্রয়োজনে হেলে পড়া গাছকে লাঠি পুঁতে তার সঙ্গে বেঁধে দাঁড় করিয়ে দিতে হবে। পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে কৃষিবিদের পরামর্শ নেওয়া যেতে পারে।

ফুলের সময়রকমভেদে গাছগুলো মার্চ মাস পর্যন্ত ফুল দেয়। ফুল চাষ করে অনেকেই স্বচ্ছলতার মুখ দেখছেন। বিদেশেও ফুল রপ্তানি হচ্ছে। যা থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়।

তাই এখনই উপযুক্ত সময় ফুলচাষি বা ফুলপ্রেমীদের তৎপর হয়ে ওঠার। শীতের পরিবেশ ভরে উঠুক ফুলে ফুলে।

জাগো নিউজ ২৪সূত্র

ফুল

সম্পর্কিত খবর

ফুল

টানা বৃষ্টিতে হাওড়ার ফুলখেতে ক্ষতি, তবে পদ্মের ফলন ভালো

পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনান-উলুবেড়িয়ার ফুলচাষের গ্রামগুলোতে টানা বৃষ্টিতে গাঁদা, গোলাপ, রজনীগন্ধার মতো ফুল নষ্ট হয়েছে; তবে খাল ও পতিত জমিতে পদ্মের চাষ ভালো হয়েছে।

এই সময়৩০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফুল

জল কলাবতী: আমেরিকার জলজ ফুল এখন বাংলাদেশের জলবাগানে

বেগুনি-সাদা ফুলের জলজ গুল্ম থালিয়া জেনিকুলাটা, যার বাংলা নাম হতে পারে জল কলাবতী, সম্প্রতি দেশের উদ্ভিদ তালিকায় উঠেছে; রমনা উদ্যানেও এর দেখা মিলছে।

সমকাল৩০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফুল

১২ বছরে একবার পাহাড় ঢাকে নীলকুরুঞ্জি ফুল

দক্ষিণ ভারতের পশ্চিমঘাট ও নীলগিরির পাহাড়ে প্রায় ১২ বছর পরপর একসঙ্গে ফোটে নীলকুরুঞ্জি, তখন বিস্তীর্ণ ঢাল ঢেকে যায় বেগুনি-নীল রঙে।

জাগো নিউজ ২৪২৯ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)