সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা৩৩°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫২%বাতাস ৯ কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

বাসাইলে জনপ্রিয় হচ্ছে ভার্মি কম্পোস্ট সার

টাঙ্গাইলের বাসাইলে দিন দিন জনপ্রিয় হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। কম দাম, অধিক কার্যকারিতা, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী হওয়ায় এ সার ব্যবহারে অনেক কৃষক আগ্রহী হচ্ছেন। হাঁস-মুরগি

টাঙ্গাইলের বাসাইলে দিন দিন জনপ্রিয় হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। কম দাম, অধিক কার্যকারিতা, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী হওয়ায় এ সার ব্যবহারে অনেক কৃষক আগ্রহী হচ্ছেন। হাঁস-মুরগির বিষ্ঠা, গবাদিপশুর গোবর, শাক-সবজির উচ্ছিষ্ট, খোসা ও কচুরিপানার মিশ্রণে প্রাকৃতিক উপায়ে উৎপাদন করা হয় কেঁচো সার, যা ভার্মি কম্পোস্ট সার নামে অধিক পরিচিত। পচনশীল দ্রব্য দিয়ে তৈরি ভার্মি সার ব্যবহারে জমির গুণগত মান ঠিক থাকে।উপজেলার নর্থখোলা গ্রামের কৃষক শরিফুল ইসলাম জানান, এ সার খুব উপকারী। আমি নিজে ব্যবহার করি। বাকি সার আশপাশে কৃষকের কাছে বিক্রি করি। প্রথমে আমি কৃষি অফিস থেকে ১০টি রিং আর কেঁচো পাইছিলাম। এরপর চাহিদা দেখে নিজ খরচে আরও ৮টি রিং আমি বসিয়েছি।

উপজেলার দাপনজোর গ্রামের ভার্মি কম্পোস্ট সার উৎপাদনকারী কৃষক হোসেন আলী বলেন, একটি রিং এ ৫০ কেজি ভার্মি কম্পোস্ট তৈরি করা যায়। সার তৈরিতে প্রয়োজন হয় কেঁচো, পচা গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা, তরকারির খোসা ও কচুরিপানা। সব উপকরণ না পেলেও কেঁচো, কলার খোসা ও পচা গোবর দিয়ে এ সার তৈরি করা যায়। আমি কৃষি অফিস থেকে ১০টি রিং আর কেঁচো পেয়েছিলাম। এখন আমার কাছে ২৫টি রিং রয়েছে। এ সারের যে উপকার তাতে আমি আরও রিং বাড়াবো।

বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার হাবিবুর রহমান জানান, ৫০ কেজি সার উৎপাদন করতে সময় লাগবে এক থেকে দেড় মাস। ৫০ কেজি ভার্মি কম্পোস্ট ৩০ শতক জমিতে ব্যবহার করা যায়। ভার্মি কম্পোস্ট তৈরিতে তেমন খরচ না হওয়ায় কৃষকরাও আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

এ বিষয়ে বাসাইল উপজেলার কৃষি কর্মকর্তা নাজনিন আক্তার জানান, আমরা উপজেলা থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের বিনামূল্যে ভার্মি কম্পোস্ট তৈরির উপকরণ দিয়েছি। এ সারের উপকারিতা দেখে দিন দিন কৃষকরা নিজ খরচেই এ সার তৈরি করছে।

জাগো নিউজ ২৪সূত্র

জৈব

সম্পর্কিত খবর

মতামত

প্রকল্প শেষে কী থাকে: ইনচাঙ্গা কৃষি-পরিবেশ কেন্দ্রের শিক্ষা নিয়ে সিফেসিহলে কাঙ্গে

সেরিতি ইনস্টিটিউটের কৃষি কর্মসূচি প্রধানের মতে, ডারবানের কাছের কেন্দ্রটি ৬৯৭ জনকে প্রশিক্ষণ দিয়েছে, তবে আসল পরীক্ষা হলো অংশীদারেরা চলে গেলে কৃষক, সমবায় ও বাজার নিজেরা কী চালিয়ে নিতে পারে।

ফুড ফর মজানসি১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
জৈব

রাসায়নিক সারের সংকটে চুয়াডাঙ্গার কৃষকের ভরসা কেরুর ‘সোনার দানা’ জৈব সার

চিনিকলের প্রেসমাড থেকে তৈরি কেরুর জৈব সারের ৫০ কেজির বস্তা ৯০০ টাকা, যেখানে রাসায়নিক সারের বস্তা কিনতে কৃষকের লাগছে ২,৫০০ থেকে ৩,০০০ টাকা।

দৈনিক বাংলা৩০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মুরগির বিষ্ঠার সার দেওয়া পেঁয়াজের জমিতে ই. কোলাই বেশি দিন টেকে: গবেষণা

জর্জিয়ায় দুই বছরের মাঠ গবেষণায় দেখা গেছে, মুরগির বিষ্ঠাভিত্তিক সার ও চরম আবহাওয়া পেঁয়াজের জমির মাটিতে ই. কোলাই কত দিন বাঁচবে তা প্রভাবিত করে।

Morning Ag Clips৩০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)