সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস ১২ কিমি/ঘ

পিঠে অসহ্য ব্যথা, মেরুদণ্ড সুস্থ রাখতে যা করবেন

করোনার আবহ ভাইরাসের সংক্রমণের আতঙ্ক ছাড়াও একগুচ্ছ শারীরিক জটিলতা সৃষ্টি করেছে। তার মধ্যে অন্যতম মেরুদণ্ডের সমস্যা। বয়সের সঙ্গে সঙ্গে মেরুদণ্ডের সমস্যায় কম বেশি অনেকেই ভোগেন। এটি

করোনার আবহ ভাইরাসের সংক্রমণের আতঙ্ক ছাড়াও একগুচ্ছ শারীরিক জটিলতা সৃষ্টি করেছে। তার মধ্যে অন্যতম মেরুদণ্ডের সমস্যা। বয়সের সঙ্গে সঙ্গে মেরুদণ্ডের সমস্যায় কম বেশি অনেকেই ভোগেন। এটি একটি দীর্ঘস্থায়ী সমস্যা বটে।

ভুল জীবনধারার কারণে মেরুদণ্ডের ডিস্ক ও পিছনের পেশীগুলিতে খুব বেশি চাপ পড়লে, দীর্ঘমেয়াদী জটিলতার সম্মুখীন হতে পারেন। মেরুদণ্ডের স্বাস্থ্য ভাল রাখতে ও পিঠের ব্যথা প্রতিরোধ করার জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে কয়েকটি জরুরি পরামর্শ দেওয়া রইল- যারা নিত্যদিন কম্পিউটার, ল্যাপটপে কাজ করেন, বসার ধরনের দিকে বিশেষ নজর দিন। এমনকি একটানা মোবাইল ব্যবহারের ফলেও ঘাড়ে, পিঠে অসহ্য যন্ত্রণা অনুভব করতে পারেন। তাই ঘাড় সোজা রেখে ল্যাপটপ, মোবাইল ব্যবহারের অভ্যাস করুন।

কাজের মাঝে কয়েক মিনিটের বিরতি দিন। এর ফলে মানসিক চাপ শুধু কমবে না, এমনকি ঘাড়, পিঠের যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন।

নিয়মিত ব্যায়াম ও যোগাসন করুন। পিঠের, মেরুদণ্ডের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেমন জরুরি, তেমন এক্সারসাইজের প্রয়োজনীয়তাও রয়েছে।

হাঁটাচলা করুন। একদিকে ওজন নিয়ন্ত্রণে থাকে। অন্যদিকে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। ফলে ব্যথা, যন্ত্রণাও অনেকখানি কমে।

চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো। কারণ এসব খাবার শরীরের ওজন বাড়ায়, মেরুদণ্ডে চাপ দেয় এবং পিঠের সমস্যা সৃষ্টি করে। প্রচুর পরিমাণে পানি পান করা, কম চর্বিযুক্ত খাবার খাওয়া, ক্যালসিয়াম, প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া এক্ষেত্রে জরুরি।

বাংলাদেশ প্রতিদিনসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

মাশরুম ভাজতে গেলে জল বেরিয়ে রবারের মতো হয়ে যায়? পাঁচটি কৌশল

মাশরুম বেশি না ধোয়া, জল বেরোলে আঁচ বাড়ানো, জল শুকানোর পর মশলা আর একেবারে শেষে নুন; মাশরুম রান্নার পাঁচটি সহজ কৌশল।

এই সময়১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)