সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে আরও দুই কালনাগিনী উদ্ধার

বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে আরও এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করেছেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। এ নিয়ে গত দুদিনে ওই কার্যালয়ে পাওয়া গেল দুই জোড়া কালনাগিনী।

পরিবেশ

বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে আরও এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করেছেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। এ নিয়ে গত দুদিনে ওই কার্যালয়ে পাওয়া গেল দুই জোড়া কালনাগিনী।

সোমবার (৮ জুন) বিকেলে ডিআইজি কার্যালয়ে কর্মরত পুলিশ সদস্যরা সাপগুলো দেখতে পেয়ে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী সদস্যদের খবর দেন। পরে টানা পাঁচ ঘণ্টার চেষ্টায় সাপ দুটি উদ্ধার করা হয়।

সাপ উদ্ধারকারী অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ্ হাসান মুসা বলেন, 'একই স্থানে আবারও সাপ দেখতে পান ডিআইজি কার্যালয়ে কর্মরত পুলিশ সদস্যরা। পরে বিকেল থেকে পুনরায় সাপ উদ্ধারে অভিযান পরিচালনা করি। সেসময় আরও এক জোড়া কালনাগিনী সাপ পাওয়া যায়।'

এর আগে রোববার (৭ জুন) বিকেলে ডিআইজি কার্যালয়ে তিনটি সাপ দেখা যায়। সেসময় সাপ উদ্ধার করার জন্য প্রথমে ডিআইজি কার্যালয়ের একপাশের ডেকোরেশন ভাঙতে হয়। সেখানে সাপ না পেয়ে পরে দেওয়াল ভাঙতে হয়। পরে দেওয়ালের ফাঁকা জায়গা থেকে এক জোড়া মৃদু বিষধর কালনাগিনী সাপ পাওয়া যায়। সাপ দুটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, 'ডিআইজি কার্যালয় পুরোপুরি সাপমুক্ত হয়েছে বলে মনে হচ্ছে না। সেখানে কর্মরত অনেকেই এখনো নাকি এদিক-ওদিক অনেক সাপ দেখেছেন। সেগুলো উদ্ধারে আমাদের কার্যক্রম চলমান।'

সামাজিক বন বিভাগ বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান বলেন, 'অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা দুদিনে চারটি কালনাগিনী সাপ উদ্ধার করেছেন। এর মধ্যে প্রথম দিন উদ্ধার হওয়া দুটি সাপ বনে অবমুক্ত করা হয়েছে। দ্বিতীয় দিন উদ্ধার হওয়া সাপ দুটি বন বিভাগের হেফাজতে রয়েছে।'

বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, 'কার্যালয়ের চারপাশে ঝোপঝাড়ে ভরা। হতে পারে সেখান থেকেই সাপগুলো কার্যালয়ে প্রবেশ করেছিল। আরও সাপ আছে কি-না তা তল্লাশি করে দেখা হচ্ছে।'

শাওন খান/এসআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()