সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

লোকালয়ে আহত দুই হরিণ, উদ্ধার করে বনে অবমুক্ত

বরগুনার পাথরঘাটায় লোকালয়ে চলে আসা আহত দুটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। পরে হরিণ দুটিকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা শেষে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

পরিবেশ

বরগুনার পাথরঘাটায় লোকালয়ে চলে আসা আহত দুটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। পরে হরিণ দুটিকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা শেষে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

সোমবার (১১ মে) সকালে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া এলাকা এবং দুপুরে একই ইউনিয়নের কালিয়ারখাল এলাকা থেকে হরিণ দুটি উদ্ধার করা হয়।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটার গাববাড়িয়া এলাকায় সুন্দরবন থেকে একটি হরিণ চলে আসার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বন বিভাগের সদস্যরা। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই এলাকার একটি পুকুরের কিনারা থেকে হরিণটিকে জীবিত উদ্ধার করা হয়। এসময় হরিণটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন দেখা যায়। পরে বন বিভাগের সদস্যরা হরিণটিকে প্রাথমিক চিকিৎসা ও খাবার দেন।

দুপুরের দিকে কালিয়ারখাল এলাকায় আরও একটি হরিণ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্বিতীয় হরিণটিকেও উদ্ধার করেন। পরে দুটি হরিণকেই চিকিৎসা শেষে স্থানীয় বনে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের জ্ঞানপাড়া বিশেষ টহল ফারির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জাগো নিউজকে বলেন, ‌'সুন্দরবন থেকে লোকালয়ে আসা দুটি হরিণ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সুন্দরবনের বনে অবমুক্ত করা হয়েছে। তবে কী কারণে হরিণ লোকালয়ে এসেছে এবং শরীরের ক্ষত হয়েছে, সে বিষয়ে আমাদের তদন্ত চলমান।'

নুরুল আহাদ অনিক/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()