সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস ১২ কিমি/ঘ

রস সংগ্রহে ব্যস্ত গাছি

শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে নওগাঁর আত্রাই উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা। কয়েক দিন পর রস সংগ্রহ করে তা থেকে লালি ও গুড় তৈরির পর্ব শুরু হয়ে চলবে প্রায় মাঘ মাস পর্যন

শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে নওগাঁর আত্রাই উপজেলায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা। কয়েক দিন পর রস সংগ্রহ করে তা থেকে লালি ও গুড় তৈরির পর্ব শুরু হয়ে চলবে প্রায় মাঘ মাস পর্যন্ত। এক সময় খেজুর রস ও গুড়ের জন্য আত্রাই উপজেলার খ্যাতি ছিল।

সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্যবাহী খেজুরের গুড়। কিছুদিন আগেও অধিকাংশ বাড়িতে, খেতের আইলে, ঝোপ-ঝাড়ের পাশে ও রাস্তার দুই ধার দিয়ে ছিল অসংখ্য খেজুর গাছ। কোনো পরিচর্যা ছাড়াই অনেকটা প্রাকৃতিকভাবে বেড়ে উঠা এসব গাছ। প্রতিটি পরিবারের চাহিদা পূরণ করে অতিরিক্ত রস দিয়ে তৈরি করা হতো সুস্বাদু খেজুরের গুড়। গ্রামীণ জনপদে সাধারণ মানুষের সচেতনতার অভাবে পুকুরের পাড়ে রাস্তার ধারে পরিবেশবান্ধব খেজুরগাছ এখন আর তেমন চোখে পড়ে না।নাটোরের লালপুর উপজেলা থেকে আসা গাছি কালাম মিঞা জানান, আমরা পেশাগত কারণে প্রায় প্রতি বছরই আত্রাই উপজেলার বজ্রপুর গ্রামের আবদুল কুদ্দুসের জমিতে তাঁবু গেড়ে ওই এলাকার খেজুরগাছ মালিকদের কাছ থেকে চার মাসের জন্য গাছভেদে পাঁচ থেকে সাত কেজি করে খেজুরের গুড় দিয়ে গাছগুলো আমরা নেই। চাহিদা মতো খেজুর গাছ না পাওয়ার কারণে রস কম হওয়ায় আশানুরূপ গুড় তৈরি করতে পারি না। তার পরও এ বছর প্রায় ২শটির বেশি খেজুর গাছের মালিকের সঙ্গে চুক্তি করেছি। বর্তমান বাজারে আখের গুড় ও চিনি যে মূল্যে বেচাকেনা হচ্ছে তার চেয়ে মানসম্পন্ন খেজুরের গুড়ের দাম এ বছর কিছুটা বেশি হবে এমনটাই আসা করছেন গাছিরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার হোসেন জানান, দেশের প্রতিটি অঞ্চলেই খেজুরগাছ প্রায় বিলুপ্তির পথে। গাছিদের খেজুরগাছ কাটার কাজটি শিল্প আর দক্ষতায় ভরা। ডাল কেটে গাছের শুভ্র বুক বের করার মধ্যে রয়েছে কৌশল, রয়েছে ধৈর্য ও অপেক্ষার পালা। এ জন্য মৌসুমে দক্ষ গাছিদের কদর বাড়ে।

বাংলাদেশ প্রতিদিনসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

স্বাস্থ্য

জলবায়ু পরিবর্তনে বাড়ছে ত্বকের রোগ, ১৩৬ দেশের তথ্যে গবেষণা

ইউরোপিয়ান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজির কংগ্রেসে উপস্থাপিত গবেষণায় ৪২.৬ শতাংশ দেশ জলবায়ু-সম্পর্কিত ত্বকের রোগের পরিবর্তনের কথা জানিয়েছে; সবচেয়ে বেশি বেড়েছে হিট র‍্যাশ।

সংবাদ প্রতিদিন১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে ১৭.৯ শতাংশ কম বৃষ্টি, খুলনায় বেশি

আবহাওয়া অধিদপ্তরের মাসিক পর্যালোচনা: খুলনা বিভাগে স্বাভাবিকের বেশি, বরিশালে স্বাভাবিক, অন্য বিভাগে কম বৃষ্টি; বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপের দুটি নিম্নচাপে পরিণত হয়।

বাংলা নিউজ ২৪১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

অক্টোবরের শুরুতে থেমে থেমে বৃষ্টি, মাঝামাঝি বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস: ১ থেকে ১০ অক্টোবর চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, সিলেট ও ময়মনসিংহে স্বল্পস্থায়ী বৃষ্টি বেশি, ১১ থেকে ২০ অক্টোবর আবহাওয়া মোটামুটি পরিষ্কার; ১৫ থেকে ২০ অক্টোবর সাগরে লঘুচাপের সামান্য সম্ভাবনা।

বাংলা ট্রিবিউন১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)