সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

পশ্চিমবঙ্গে গাছের অভাবে মিলছে না খেজুরের রস

নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত পশ্চিমবঙ্গের মানুষ। কিন্তু বছরের শেষ দিকে জাঁকিয়ে বসেছে শীত। শীত মানেই সুগন্ধী খেজুরের রসের তৈরির গুড়ের পিঠাপুলি। তবে পশ্চিমবঙ্গজুড়ে গাছের অভাবে চাহিদা অনুযায়ী মিলেছে না খেজুরের রস। ফলে রাজ্যজুড়ে সেভাবে ভালো খেজুরের গুড়ও পাওয়া যাচ্ছে না। যার কারণে হতাশ হয়ে প

ফল

নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত পশ্চিমবঙ্গের মানুষ। কিন্তু বছরের শেষ দিকে জাঁকিয়ে বসেছে শীত। শীত মানেই সুগন্ধী খেজুরের রসের তৈরির গুড়ের পিঠাপুলি। তবে পশ্চিমবঙ্গজুড়ে গাছের অভাবে চাহিদা অনুযায়ী মিলেছে না খেজুরের রস। ফলে রাজ্যজুড়ে সেভাবে ভালো খেজুরের গুড়ও পাওয়া যাচ্ছে না। যার কারণে হতাশ হয়ে পড়েছেন রাজ্যবাসী।

ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকা ছাড়াও রাজ্যের গ্রামীণ অঞ্চলে আগে ছিল খেজুর গাছের রমরমা অবস্থা। নানান প্রতিকূলতার কারণে এখন গাছের সংখ্যা ধীরে ধীরে অনেক কমে গেছে। ফলে খেজুর গাছে হাড়ি বাঁধলেও চাহিদা অনুযায়ী মিলছে না রস। পর্যাপ্ত পরিমাণে রস পাওয়া না যাওয়ার কারণে ভালো খেজুরের গুড়ের চাহিদা থাকলেও তা পূরণ হচ্ছে না।

জলবায়ু পরিবর্তন, নগরায়ন, নির্বিচারে খেজুর গাছ কাটা এবং গাছিদের সংখ্যা দিনকে দিন কমে যাওয়ার কারণে ঐতিহ্যবাহী খেজুরের রসের নলেন গুড়, ঝোলা গুড়, পাটালি গুড়ের উৎপাদন ও গুণগতমান কমে যাচ্ছে। এছাড়াও সস্তায় নকল গুড় বাজারে আসছে যা এই শিল্পকে আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে। অনেক 'গাছি' বা 'শিউলি' অনেকেই আবার বলে 'গাছিয়াল' এই শীতের মৌসু, খেজুরের রসের গুড়ের চাহিদাকে সম্বল করেই তাদের আর্থিক হাল ফেরানোর চেষ্টা করেন। তারাও অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে পড়ছেন।

শিউলি অর্থাৎ যারা গাছে উঠে খেজুর গাছকে কেঁটে রসের উপযোগী করে তোলেন তাদের সংখ্যাও কমে আসছে বলে এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে।

উত্তর২৪ পরগনা জেলার বাগদার এক শিউলি বিধান ভক্ত জানিয়েছেন, দিন-দিন খেজুরের রসের তৈরি গুড়ের চাহিদা বাড়ছে। কিন্তু আগের মতো গাছ না থাকায় সেভাবে রসের যোগান পাওয়া যাচ্ছে না ফলে ভালো খেজুরের গুড়ও পাওয়া যাচ্ছে না।

গাছিয়াল বিধান ভক্ত আরও বলেন, নতুন করে গাছ লাগিয়ে গাছের পরিচর্যা করতে হবে। তাহলেই খেজুরের রসের যোগান বাড়বে এবং ভালো গুঁড়ও পাওয়া যাবে।

এই সমস্যা সমাধানে খেজুর গাছ সংরক্ষণ, শিউলিদের প্রশিক্ষণ এবং উন্নত বিপণন ব্যবস্থা প্রয়োজন। তা না হলে দুষ্পাপ্য হয়ে উঠবে বাঙালির প্রিয় শীতের ভোরের খেজুর গাছের শীতল সুস্বাদু রস।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()