সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

তীব্র শীতে নষ্ট হচ্ছে বোরো বীজতলা

যশোরে শার্শায় তীব্র শীতে নষ্ট হচ্ছে বোরো বীজতলা। ক্ষতি থেকে রক্ষা পেতে কৃষকরা পলিথিন দিয়ে বীজতলা ঢেকে বাঁচানোর চেষ্টা করছেন।

ফসল

যশোরে শার্শায় তীব্র শীতে নষ্ট হচ্ছে বোরো বীজতলা। ক্ষতি থেকে রক্ষা পেতে কৃষকরা পলিথিন দিয়ে বীজতলা ঢেকে বাঁচানোর চেষ্টা করছেন।

যশোরের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান বিমানঘাঁটি নিয়ন্ত্রিত আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান, এক সপ্তাহে যশোরের তাপমাত্রা কমছে। যা শনিবার ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিন এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমবে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শার্শায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ১৫০ হেক্টর। বীজতলার লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ১৫৭ হেক্টর। এরমধ্যে এক হাজার ১৭৫ হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছে। এখনো অনেকে বীজতলা তৈরি করছেন। এতে বীজতলা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেড়ে যাবে।

কৃষক জাহেদুল ইসলাম বলেন, এখন বোরো বীজতলা তৈরির মৌসুম। কিন্তু শুরুতে ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় বীজতলা নষ্ট হওয়ার উপক্রম। এ অবস্থায় বাজার থেকে পলিথিন কিনে বীজতলা রক্ষার চেষ্টা করছি।

আব্দুল মান্নান নামে আরেক চাষি বলেন, এ বছর আমন আবাদে ফলন কম হয়ে আমরা লোকসানে পড়েছি। তার ওপর বাজার থেকে চড়া মূল্যে পলিথিন কিনে বীজতলা রক্ষা করতে গিয়ে বাড়তি খরচের মুখে পড়তে হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে সামনে বোরো আবাদ ব্যয়বহুল হয়ে পড়বে।

এ বিষয়ে শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, শীত ও কুয়াশায় ধানের চারায় পানি জমে এবং একই সঙ্গে ঠান্ডাজনিত কারণে বীজতলা নষ্ট হয়। এজন্য কৃষকদের পুরো বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দিতে পরামর্শ দেওয়া হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ) মো. আবু তালহা বলেন, বোরোর ভালো ফলনের জন্য মানসম্মত চারার বিকল্প নেই। এজন্য আমরা আগে থেকে কৃষককে এসব প্রতিকূল আবহাওয়া মোকাবিলার জন্য পরামর্শ দিয়ে আসছি। কৃষকরাও অভিজ্ঞতার আলোকে বীজতলা পলিথিন দিয়ে রাতের বেলা ঢেকে রাখছেন এবং দিনের বেলায় পলিথিন তুলে নিচ্ছেন।

মো. জামাল হোসেন/আরএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()