সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস ৭ কিমি/ঘ

ওভেন ব্যবহারে যে ভুলটা সবারই হয়

মাইক্রোওয়েভ ওভেনে খাবার রান্না করা কিংবা গরম করার মতো সহজ উপায় নেই। ঠাণ্ডা খাবার মাইক্রোওয়েভ ওভেনে ঢুকিয়ে কয়েকটা সুইট চেপে কয়েক মিনিটের অপেক্ষা, ব্যস খাবার তৈরি। তবে সমস্যা এ

মাইক্রোওয়েভ ওভেনে খাবার রান্না করা কিংবা গরম করার মতো সহজ উপায় নেই। ঠাণ্ডা খাবার মাইক্রোওয়েভ ওভেনে ঢুকিয়ে কয়েকটা সুইট চেপে কয়েক মিনিটের অপেক্ষা, ব্যস খাবার তৈরি। তবে সমস্যা একটাই, আর তা হল স্বাদের কমতি।

সময়ের পরিক্রমায় হয়ত সেই স্বাদের সঙ্গেই আপনি মানিয়ে নিয়েছেন। দুই মিনিটেই যে খাবারটা তৈরি হয়ে যায় সেটা কোনো অদ্ভুত কারণে ওপরে পোড়া আর ভেতরে একটু হিমায়ীত হলেও মেনে নেওয়াই যায়।

মজার ব্যাপার হল এখানে হচ্ছে ভুলটা, মাইক্রোওয়েভ ওভেনের নয়।

ওভেনে খাবার রান্না কিংবা গরম করার সময় সবাই খাবারটা ওভেনের ভেতরের থালাটার মাঝখানে রাখেন। আসলে রাখা উচিত থালার কিনারায়।

যুক্তরাষ্ট্রের পুষ্টি পণ্যবিষয়ক প্রতিষ্ঠান ‘প্যানাসিউটিকস’য়ের খাদ্য বিশেষজ্ঞ ও পণ্য উন্নতকরণ ব্যবস্থাপক ম্যাকেঞ্জি ব্রাইসন জ্যাকসন (এমএস) বলছেন, “খাবার ওভেনের থালার কিনারায় রেখে গরম করার পেছনে আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। সেটা বোঝার জন্য মাইক্রোওয়েভ প্রযুক্তি কীভাবে কাজ করে সেটা কিছুটা বুঝতে হবে।”

রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি আরও বলেন, “মাইক্রোওয়েভের আওতায় থাকা যেকোনো বস্তু উচ্চমাত্রায় ‘ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন’য়ের সংস্পর্শে আসে। এতে পানির কণা আন্দোলিত হয় এবং তৈরি হয় তাপ।”

“মাইক্রোওয়েভ’ ব্যবহারে আরেকটি ঘটনা ঘটে, তা হল ‘রানাওয়েই হিটিং’। এক্ষেত্রে যে স্থানটি ইতোমধ্যেই উষ্ণ, তা আরও দ্রুত তাপ গ্রহণ করে গরম হবে। আর যে স্থান ঠাণ্ডা তা গরম হতে বেশি সময় নেবে। এজন্য মাইক্রোওয়েভ ওভেনে গরম করা কিংবা রান্না করা খাবারের কিছু অংশ প্রচণ্ড গরম হয়ে যায় আর সেই খাবারেরই কিছু অংশ হিমায়ীতই থেকে যায়। আর ‘মাইক্রোওয়েভ’ তার শক্তি কোনো কিছুতে স্থানান্তর করার সুযোগ না পেলে ওভেনের ভেতরেই প্রতিফলিত হতে থাকে।” ব্যাখ্যা করেন ম্যাকেঞ্জি।

এই খাদ্য বিশেষজ্ঞ আরও বলেন, “এজন্যই ওভেনের ভেতরের থালাটা ঘোরার ব্যবস্থা করা হয়, যাতে ‘মাইক্রোওয়েভ’ খাবারের চারপাশে সমানভাবে পড়ে। তবে খাবারটা মাঝখানে রাখলে তা সমানভাবে পড়ে না। বরং থালার এক কিনারায় রাখলে খাবারটা সমানভাবে গরম হবে।”

আবার রান্নার মাঝে একবার দুবার খাবারটা নেড়ে দিলে আরও ভালো। তবে হাতে গোনা কিছু খাবারের ক্ষেত্রেই এই সুযোগটা পাওয়া যায়।

ওভেনের কোন জায়গাটায় বেশি গরম হয় সেটা বুঝতে একটি উপায় বাতলে দেন ম্যাকেঞ্জি জ্যাকসন।

বিডি নিউজ ২৪সূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

মাশরুম ভাজতে গেলে জল বেরিয়ে রবারের মতো হয়ে যায়? পাঁচটি কৌশল

মাশরুম বেশি না ধোয়া, জল বেরোলে আঁচ বাড়ানো, জল শুকানোর পর মশলা আর একেবারে শেষে নুন; মাশরুম রান্নার পাঁচটি সহজ কৌশল।

এই সময়১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)