সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস ৮ কিমি/ঘ

আগের রূপে ফিরল পবিত্র মসজিদুল হারাম

সৌদি আরবের পবিত্র শহর মক্কার পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায়ের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম তুলে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় গতকাল রোববার এই নিষেধাজ্ঞা প

সৌদি আরবের পবিত্র শহর মক্কার পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায়ের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম তুলে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় গতকাল রোববার এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর মসজিদটিতে স্বাভাবিক সময়ের মতো মুসল্লিদের কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে দেখা গেছে। করোনাভাইরাসের মহামারি শুরুর পর মসজিদটিতে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন বিধিনিষেধ জারি করা হয়েছিল।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র মসজিদুল হারামে মুসল্লিদের সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য মেঝেতে যে চিহ্ন আঁকা হয়েছিল তা তুলে নিয়েছেন কর্মীরা।বিজ্ঞাপনবিজ্ঞাপন

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, বিধিনিষেধ প্রত্যাহার এবং মসজিদে আগের মতো মুসল্লিদের নামাজ আদায়ের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এএফপির খবরে বলা হয়েছে, রোববার সকালের ছবি ও ভিডিওতে মুসল্লিদের একসঙ্গে সারি বেঁধে কাঁধে–কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে দেখা গেছে। গত বছর করোনা মহামারি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর এ দৃশ্য মসজিদটিতে প্রথমবারের মতো দেখা গেল। দীর্ঘদিন পর কাবা শরীফ প্রাঙ্গণে নামাজ শুরুর আগে মসজিদুল হারামের ইমামকে বলতে শোনা যায়, ‘দাঁড়িয়ে কাতার সোজা করুন, খালি স্থান পূরণ করুন।’বিজ্ঞাপন

পবিত্র মসজিদুল হারামে সামাজিক দূরত্ববিধি তুলে নেওয়া হলেও কর্তৃপক্ষ বলেছে, মসজিদে প্রবেশের জন্য মুসল্লিদের অবশ্যই করোনার টিকার পুরো ডোজ নিতে হবে এবং মাস্ক পরতে হবে।

সৌদি আরব গত আগস্টে ঘোষণা দেয়, যেসব বিদেশি টিকা নিয়েছেন, তাঁরা যদি পবিত্র ওমরাহ পালন করতে সৌদিতে আসেন, তাহলে তারা তাঁদের গ্রহণ করবে।

সৌদি আরবে পবিত্র ওমরাহ যেকোনো সময় পালন করা যায়। তবে প্রতিবছর পবিত্র হজ পালন করতে হয় বছরে মাত্র একবার। হজের জন্য প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবে যান লাখ লাখ মানুষ। করোনা সংক্রমণের কারণে গত বছর বিদেশিদের হজ পালনে নিষেধাজ্ঞা ছিল। সেবার মাত্র ৬০ হাজার সৌদি নাগরিককে হজ পালনের অনুমতি দেয় দেশটির কর্তৃপক্ষ।

প্রথম আলোসূত্র

ইসলাম

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ইসলাম

কোরআন বুঝতে কেন হাদিস অপরিহার্য

নামাজ, রোজা, জাকাত আর হজের বিস্তারিত নিয়ম কোরআনে নয়, মহানবী (সা.)-এর সুন্নাহয়; আয়াতের প্রেক্ষাপট বুঝতেও হাদিস লাগে, তাই কোরআনকে তাত্ত্বিক রূপ আর হাদিসকে তার প্রয়োগিক ব্যাখ্যা বলা হয়।

সারাবাংলা১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)