সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°মূলত পরিষ্কারআর্দ্রতা ৭৯%বাতাস ১০ কিমি/ঘ

বর্ষায় ফোটে সোনাপাতি ফুল

হলুদ রঙের অসম্ভব সুন্দর এই ফুলটির নাম সোনাপাতি ফুল। কেউ কেউ একে চন্দ্রপ্রভা নামেও ডাকে। গ্রীষ্ম বা বর্ষায় ডালের আগায় বড় বড় থোকায় দেখা যায় হলুদ রঙের এই ফুল। বিস্তারিত জানাচ্ছে

হলুদ রঙের অসম্ভব সুন্দর এই ফুলটির নাম সোনাপাতি ফুল। কেউ কেউ একে চন্দ্রপ্রভা নামেও ডাকে। গ্রীষ্ম বা বর্ষায় ডালের আগায় বড় বড় থোকায় দেখা যায় হলুদ রঙের এই ফুল। বিস্তারিত জানাচ্ছেন মঞ্জুর মোর্শেদ রুমন-

পরিচয়এটি Bignoniaceae পরিবারে একটি উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Tecoma stans। অন্যান্য স্থানীয় নামের মধ্যে Yellow bells, Yellow trumpet, Yellow-Elder উল্লেখযোগ্য।

নিবাসএই ফুলের আদি নিবাস আমেরিকা। যুক্তরাষ্ট্রের ভার্জিন আইল্যান্ডের অফিসিয়াল ফুল আর ব্রাহামার পুষ্পপ্রতীকে এই ফুলের ব্যবহার হয়। এই ফুল গাছ এখন আমাদের দেশেও ব্যাপকভাবে রোপণ করা হচ্ছে।

বিবরণএই ফুলের গাছ চিরসবুজ। মাথা কিছুটা ছড়ানো। পাতা যৌগিক ও ভল্লাকার, কিনারা খাজকাঁটা। দল ফানেলের আকার, ৩-৪ সে.মি চওড়া। ফল শুকনো, বিদারী, ১২-২০ সে.মি লম্বা, বীজ ছোট। বীজ ও কলমে চাষ হয়। প্রায় সারা বছর ফুল ফোটে এমন আরেকটি প্রজাতি Tecoma gaudichaudi। সোনাপাতি ঝোপালো গাছ, ৪ মিটার পর্যন্ত উঁচু হয়। ৮-১৫ সে.মি লম্বা, পাতা হয় ২-৩টি।

ফুলডালের আগায় বড় বড় থোকায় হলুদ রঙের ফুল ফোটে। দেখতে অনেকটা হলুদ ঘণ্টার মতো। গ্রীষ্ম, বর্ষা ও হেমন্তে ফুটলেও প্রায় সারা বছরই পাওয়া যায়।

জাগো নিউজ ২৪সূত্র

ফুল

সম্পর্কিত খবর

ফুল

রাতে ফোটে, ভোরে ঝরে: শরতের দূত শিউলি

সাদা পাপড়ি আর কমলা বোঁটার শিউলি রাতে ফুটে ভোরের আগেই ঝরে পড়ে; সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত গাছতলায় ছড়িয়ে থাকা এই ফুল আর তার মৃদু সুবাস শরতের চেনা ছবি, তবে শহরে বড় গাছ ও খোলা জায়গা কমায় শিউলিও কমছে।

বার্তা২৪১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
গ্যালারি

শরতের বৃষ্টিতে রাঙামাটিতে দোপাটি, অ্যালামান্ডা আর টগরের রং

টানা বৃষ্টির পর রাঙামাটির সবুজে ফুটে থাকা দোপাটি, অ্যালামান্ডা, টগর, নয়নতারা আর লেবু, করলা ও মরিচের ফুলে জমেছে জলকণা; প্রথম আলোর আলোকচিত্রী সুপ্রিয় চাকমার ছবির গল্প।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফুল

টানা বৃষ্টিতে হাওড়ার ফুলখেতে ক্ষতি, তবে পদ্মের ফলন ভালো

পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনান-উলুবেড়িয়ার ফুলচাষের গ্রামগুলোতে টানা বৃষ্টিতে গাঁদা, গোলাপ, রজনীগন্ধার মতো ফুল নষ্ট হয়েছে; তবে খাল ও পতিত জমিতে পদ্মের চাষ ভালো হয়েছে।

এই সময়৩০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)