সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮০%বাতাস ১০ কিমি/ঘ

অ্যান্টিঅক্সিডেন্টে ঠাসা জাম্বুরার যত গুণ

এশিয়ার দেশগুলোতে বহুল পরিচিত ফলগুলোর একটি জাম্বুরা। ফলটিকে ভিটামিন সির রাজা বলা হয়।

এশিয়ার দেশগুলোতে বহুল পরিচিত ফলগুলোর একটি জাম্বুরা। ফলটিকে ভিটামিন সির রাজা বলা হয়।

হালকা টক-মিষ্টি স্বাদের এই ফলটি ঠাণ্ডা, সর্দি-জ্বর সমস্যায় অনেক উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের কারণে তা ক্যান্সারের ঝুঁকি কমানোর পাশাপাশি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও সহায়তা করে।

এ ছাড়া অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে জাম্বুরায়। আসুন জেনে নিই সেই সম্পর্কে—

১. ফাইবার সমৃদ্ধএকটি জাম্বুরায় ৬ গ্রাম পর্যন্ত ফাইবার পাওয়া যেতে পারে। আর খাবারে থাকা ফাইবার আপনার অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার খাবার উৎস হিসেবে কাজ করে। আর ফাইবার আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করতে পারে। এ ছাড়া হাড়ের ঘনত্ব বৃদ্ধি, মানসিক স্বাস্থ্যের উন্নতিসহ বেশ কিছু দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে জাম্বুরা।

২. ওজন কমায়জাম্বুরা আপনার ওজন কমাতেও সহায়ক হিসেবে কাজ করতে পারে। এতে অনেক কম পরিমাণে ক্যালরি থাকে। আর এতে থাকা প্রোটিন ও ফাইবার আপনাকে দীর্ঘ সময়ের জন্য পেটভরা থাকতে সহায়তা করতে পারে। তাই এ ফলটি খেলে তা আপনার দীর্ঘ সময় পেট ভরা রাখার পাশপাশি ওজন কমাতেও সহায়ক হিসেবে কাজ করবে।

৩. অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণজাম্বুরাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মুক্ত র্যাডিক্যাল দ্বারা সৃষ্ট সেলুলার ক্ষতি প্রতিরোধ করে। আর এ কারণে এটি বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে পারে।

৪. হার্টের জন্য উপকারীজাম্বুরা কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে হৃদরোগের জন্য উপকারী হিসেবে কাজ করতে পারে। গবেষণায় দেখা গেছে, জাম্বুরা খাদ্যের কোলেস্টেরলকে শরীরে সম্পূর্ণভাবে শোষিত হতে বাধা দিয়ে রক্তের চর্বি কমাতে পারে।

৫. বার্ধক্যের ছাপ দূর করেজাম্বুরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বকের ক্ষতি রোধ করতে সহায়তা করে এবং তারুণ্য ধরে রাখতে পারে। এ ছাড়া জাম্বুরার খোসা থেকে উৎপাদিত তেল অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় তা ত্বকে মেলানিনের উত্পাদন হ্রাস করতে পারে। এ কারণে এটি বিবর্ণতা ও সান স্পট প্রতিরোধে সহায়তা করে।

৬. ক্যান্সার প্রতিরোধীক্যান্সার কোষকে মেরে ফেলতে ও ক্যান্সারের বিস্তার রোধে বিশেষভাবে কাজ করতে পারে জাম্বুরা। ইঁদুরের একটি গবেষণায় দেখা গেছে যে, জাম্বুরার খোসার নির্যাস টিউমারের বৃদ্ধি দমন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সার কোষকে হত্যা করে। এ ছাড়া আরেকটি গবেষণায় দেখা গেছে যে, জাম্বুরার পাতা থেকে তৈরি একটি নির্যাস ইঁদুরের ত্বকের ক্যান্সার কোষকে মেরে ফেলে।তাই জাম্বুরা আপনার ক্যান্সার প্রতিরোধে অনেক উপকারী হিসেবে কাজ করতে পারে।

যুগান্তরসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

মাশরুম ভাজতে গেলে জল বেরিয়ে রবারের মতো হয়ে যায়? পাঁচটি কৌশল

মাশরুম বেশি না ধোয়া, জল বেরোলে আঁচ বাড়ানো, জল শুকানোর পর মশলা আর একেবারে শেষে নুন; মাশরুম রান্নার পাঁচটি সহজ কৌশল।

এই সময়১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)