বঙ্গোপসাগরের লোনাপানি আর সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ বন যেখানে এসে মিলেছে, সেখানেই কচিখালী। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এই পর্যটনকেন্দ্রের এক পাশে নদীর ঢেউ, আরেক পাশে সমুদ্রসৈকত, আর মাঝখানের ঘন বনে হরিণ, পাখি, প্রজাপতি ও নানা গাছপালার বাস।
খাল ধরে এগোলে পাড়ে দেখা যায় গোলপাতা আর গেওয়াগাছের সারি, চরে পাখির খুনসুটি, বনের ফাঁকে হরিণের দল। ওয়াচ টাওয়ার থেকে চোখে পড়ে নীল-সবুজ বনের বিস্তার। কচিখালীর প্রকৃতি আর বন্য প্রাণীর এই ছবিগুলো তুলেছেন প্রথম আলোর আলোকচিত্রী।





মন্তব্য
(০)