সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

সন্ধ্যার নাশতায় রাখুন ভেজিটেবল চিজ টোস্ট

সানজানা রহমান যুথী

ফল

সানজানা রহমান যুথী

সন্ধ্যার হালকা ক্ষুধা মেটাতে চাইলে চটজলদি তৈরি করা যায় এমন কিছুই লাগে। ঠিক এমন সময়ের জন্য পারফেক্ট নাশতা ভেজিটেবল চিজ টোস্ট। ঘরের সাধারণ কিছু উপকরণে কয়েক মিনিটেই তৈরি হয়ে যাবে মজাদার এই নাশতা । চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন রেসিপিটি।

উপকরণ

পাউরুটি: ৪ পিসগ্রেট করা চিজ: আধা কাপপেঁয়াজ ছোট কাটা: ১টিক্যাপসিকাম ছোট কাটা: আধা কাপগাজর কুচি: আধা কাপটমেটো কুচি: ১টি (বীজ বাদ দিয়ে)গোলমরিচ গুঁড়া: আধা চা চামচলবণ: স্বাদমতোমাখন: ২ টেবিল চামচচিলি ফ্লেক্স স্বাদ: অনুযায়ীধনেপাতা কুচি: ১ টেবিল চামচ

পদ্ধতি

প্রথমে একটি বড় পাত্রে সব কাটা সবজি, চিজ, গোলমরিচ গুঁড়া, লবণ এবং ধনেপাতা কুচি একসঙ্গে ভালো করে মিশিয়ে রাখুন। এরপর পাউরুটির একপাশে মাখন মেখে নিন। মাখন লাগানো অংশ নিচে রেখে ওপরে সবজির মিশ্রণ সমানভাবে ছড়িয়ে দিন।

এবার ননস্টিক প্যানে হালকা আঁচে টোস্ট করুন। চাইলে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন, যাতে চিজ গলে যায়। নিচের দিক হলুদ রঙের হয়ে এলে নামিয়ে ফেলুন। চাইলে সামান্য চিলি ফ্লেক্স ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

চাইলে পছন্দমতো অন্য সবজিও যোগ করতে পারেন। আরও মজাদার স্বাদের জন্য সামান্য পিৎজা সসও ব্যবহার করা যায়।

সন্ধ্যার আড্ডা কিংবা ছোট ক্ষুদা মেটাতে এই ভেজিটেবল চিজ টোস্ট হতে পারে আপনার পারফেক্ট সঙ্গী।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()