সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

সময়ের আগেই রাজশাহীর বাজারে গোপালভোগ

সময়ের আগেই গোপালভোগে ছেয়ে গেছে রাজশাহীর বাজার। যদিও ২২ মে থেকে এ আম বাজারে ওঠার কথা ছিল। তবে কৃষি বিভাগ বলছেন, এসব আম রাজশাহীর বাইরের। জেলায় দুয়েকজন কৃষকের আম পাকলেও তাদের এখনও নামানোর জন্য অনুমতি দেওয়া হয় নি।

ফল

সময়ের আগেই গোপালভোগে ছেয়ে গেছে রাজশাহীর বাজার। যদিও ২২ মে থেকে এ আম বাজারে ওঠার কথা ছিল। তবে কৃষি বিভাগ বলছেন, এসব আম রাজশাহীর বাইরের। জেলায় দুয়েকজন কৃষকের আম পাকলেও তাদের এখনও নামানোর জন্য অনুমতি দেওয়া হয় নি।

সরেজমিনে সাহেববাজার, কোর্টবাজার, নিউ মার্কেটসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশকিছু দোকানে গোপালভোগ আম বিক্রি হচ্ছে। পাড়া-মহল্লাতেও ভ্যানে করে বিক্রি করতে দেখা গেছে এসব আম। তবে সেগুলোর অধিকাংশ কাঁচা।

বাজারে যেসব গোপালভোগ আম উঠেছে, সেগুলোর মান নিয়ে যেমন প্রশ্ন উঠেছে। এ আমের দামও চড়া। বাজারে গোপালভোগ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা দরে। দাম বেশি হওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

নগরীর সাহেববাজারে আম কিনতে আসা ফিরোজ আলী বলেন, 'এখনো গুঁটি আম থাকার কথা। অথচ গোপালভোগ চলে এসেছে। যেগুলো পাওয়া যাচ্ছে, সবই কাঁচা অবস্থায় পাকানো। খেতেও একদম ফিকে স্বাদ। তারপরও প্রথম আম হিসেবে কিছু কিনেছি।'

আরেক ক্রেতা রায়হান আলী বলেন, 'বাইরে দেখে যেভাবে পাকা মনে হয়। কাটার পর বোঝা যায় ভেতরে একদম কাঁচা। বেশি দামে প্রথম আম কিনে ধরা খেয়েছি এজন্য মান খারাপ।'

আম বিক্রেতা আবু জাফর বলেন, 'আমরা জানি ২২ তারিখ গোপালভোগ তোলার কথা। কিন্তু চাহিদা বেশি থাকায় কিছু আম আগেই তুলতে হয়েছে। ফল ভালো হয়নি, মান খারাপ। কিন্তু বাজারে দিতে বাধ্য হয়েছি।'

খড়খড়ি বাইপাস এলাকার আমচাষি মারুফ হোসেন বলেন, 'বাগানে কিছু গোপালভোগ আম পাকতে শুরু করেছে, তবে পুরোপুরি নয়। এখনো কোনো পাইকার আসেনি। বাধ্য হয়ে আগেভাগে কিছু তুলেছি। তবে কৃষি বিভাগ থেকে কোনো অনুমতি নেওয়া হয় নি। পেকেছে তাই নামিয়ে বিক্রি করছি।'

এ বিষয়ে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে সালমা বলেন, 'গোপলাভোগ আম ২২ মে বাজারে আসার কথা। বাজারে যে সব আম এসেছে এগুলো সম্ভবত আমাদের এলাকার নয়।'

সাখাওয়াত হোসেন/আরএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()