সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

ঝরনায় শিশুকে নিয়ে হাঁটছিলেন বাবা, হঠাৎ কাঁধে পড়লো সাপ

একটি ঝরনায় পরিবার নিয়ে ঘুরতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়লেন এক ব্যক্তি। কোলে ছোট শিশুকে নিয়ে ঝরনার কাছে হাঁটার সময় হঠাৎ ওপর থেকে একটি বড় সাপ এসে তার কাঁধের ওপর পড়ে। আচমকা এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে থাকা পর্যটকদের মধ্যে।

পরিবেশ

একটি ঝরনায় পরিবার নিয়ে ঘুরতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়লেন এক ব্যক্তি। কোলে ছোট শিশুকে নিয়ে ঝরনার কাছে হাঁটার সময় হঠাৎ ওপর থেকে একটি বড় সাপ এসে তার কাঁধের ওপর পড়ে। আচমকা এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে থাকা পর্যটকদের মধ্যে।

ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার সাহ্যাদ্রি পাহাড়ের আম্বোলি জলপ্রপাতে। বর্ষাকালে এই জলপ্রপাতটি পর্যটকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে ওঠে।

ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ওই ব্যক্তি কোলে শিশুকে নিয়ে পিচ্ছিল পাথুরে জায়গা দিয়ে এগিয়ে যাচ্ছেন। পেছনে জলপ্রপাতের নিচে পরিবারের অন্য সদস্যদেরও দেখা যায়।

সবকিছু স্বাভাবিকই চলছিল। হঠাৎ ওপরের পাথুরে জায়গা থেকে একটি বড় সাপ নিচে পড়ে সরাসরি শিশুটিকে কোলে থাকা ব্যক্তির কাঁধে এসে পড়ে।

আচমকা সাপটি কাঁধে পড়ায় লোকটি কিছু বুঝে ওঠার আগেই সেটি শরীর থেকে পিছলে নিচে নেমে যায়। এরপর সাপটি পাথরের ছোট একটি ফাঁকে ঢুকে পড়ে এবং পরে সেখান থেকে সরে যায়।

এ সময় আশপাশে থাকা লোকজনকে চিৎকার করে দ্রুত সরে যেতে দেখা যায়। শিশুটিকে কোলে থাকা ব্যক্তিও সাপটির আকস্মিক উপস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন।

ভিডিওতে এক ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়, অনেক বড় সাপ! এটা গোখরো। তবে সাপটি আসলে কোন প্রজাতির, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বর্ষাকালে ঝরনা ও পাহাড়ি এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বর্ষার সময় ভারী বৃষ্টির কারণে পাথর ও মাটি পিচ্ছিল হয়ে যায়। পাশাপাশি ঘন গাছপালা, পাথরের ফাঁক ও গর্তে বিভিন্ন বন্যপ্রাণী আশ্রয় নিতে পারে।

তাই এসব এলাকায় ঘোরার সময় পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে ঘন গাছপালা, পাথরের ফাঁক ও ঝোপঝাড়ের কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।

প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়ে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে পড়তে না হয়, সে জন্য বর্ষাকালে জলপ্রপাত ও পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় নিরাপদ দূরত্ব বজায় রাখাই গুরুত্বপূর্ণ।

সূত্র: এনডিটিভি

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
পরিবেশ

টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে ৯০০ গাছ কেটে নিল দুর্বৃত্তরা

বরগুনার তালতলীর সংরক্ষিত টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে প্রায় ৯০০ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে; এলাকাবাসী বন বিভাগের কর্মকর্তাদের প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন, আর উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে।

সমকাল১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

বলিভিয়ার বনে নতুন প্রজাতির বনবিড়াল, ডিএনএ পরীক্ষায় শনাক্ত

বলিভিয়ার একটি উদ্ধারকেন্দ্রে থাকা ১০ বছর বয়সী একটি ছোপযুক্ত বিড়াল ডিএনএ বিশ্লেষণে সম্পূর্ণ নতুন প্রজাতি বলে প্রমাণিত হয়েছে, যার নাম রাখা হয়েছে Leopardus tilcayo।

বিবিসি বাংলা১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()