Skip to content
দা এগ্রো নিউজদা এগ্রো নিউজকৃষি ও কৃষকের সংবাদ
সাবস্ক্রাইব

স্মার্ট ডিভাইসে মাছ চাষে বিপ্লব

মাছ চাষের জন্য স্মার্ট প্রযুক্তি উদ্ভাবন করে আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশি তরুণ সফটওয়্যার প্রকৌশলী শফিউল আলম। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ার বৃহৎ উদ্ভাবন প্রদর্শন

শাইখ সিরাজ৩ জানুয়ারি ২০১৯ · ১ মিনিটের পড়া
Video

মাছ চাষের জন্য স্মার্ট প্রযুক্তি উদ্ভাবন করে আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশি তরুণ সফটওয়্যার প্রকৌশলী শফিউল আলম। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ার বৃহৎ উদ্ভাবন প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে ওই প্রকল্প। বিশেষজ্ঞরা বলছেন, নতুন উদ্ভাবিত ওই প্রকল্প মাছ উৎপাদন খাতে রাখবে অনন্য অবদান। মাছ উৎপাদনে বাংলাদেশের সাফল্যের পেছনে রয়েছে অগণিত চাষের পুকুর আর ক্ষুদ্র খামারির নিরন্তর প্রয়াস। সনাতন পদ্ধতি আর আধুনিক কিছু প্রযুক্তির সঙ্গেই অগ্রসর হয়েছে এই শিল্প। এর মধ্যেই চাষী লাভবান যেমন হয়েছেন, ব্যবস্থাপনার ত্রুটির কারণে গুনতে হয়েছে লোকসানও। ঠিক এই লোকসান থেকে মাছ চাষ শিল্পকে বাঁচাতেই তরুণ সফটওয়্যার প্রকৌশলী শফিউলের সফল প্রয়াস।

ট্যাগ#মাছ চাষ#ভিডিও#চ্যানেল আই#আবিষ্কার#আধুনিক প্রযুক্তি
শাইখ সিরাজদা এগ্রো নিউজ

সম্পর্কিত খবর

মন্তব্য

()