সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে কী খাবেন?

উচ্চ কোলেস্টেরল হৃৎপিণ্ডের জন্য সবচেয়ে বড় সমস্যা। এটি হৃদরোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের কারণ হতে পারে। খারাপ খাদ্যাভাস ও বসে থাকা জীবনযাপনই এর প্রধান কারণ। কোলেস্টেরল হলো একটি মোমের মতো পদার্থ যা রক্তনালিতে জমা হয় ও সেখানে প্লাক তৈরি করতে পারে।

ফসল

উচ্চ কোলেস্টেরল হৃৎপিণ্ডের জন্য সবচেয়ে বড় সমস্যা। এটি হৃদরোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের কারণ হতে পারে। খারাপ খাদ্যাভাস ও বসে থাকা জীবনযাপনই এর প্রধান কারণ। কোলেস্টেরল হলো একটি মোমের মতো পদার্থ যা রক্তনালিতে জমা হয় ও সেখানে প্লাক তৈরি করতে পারে।

শরীরে ভালো ও খারাপ দুই ধরনেরই কোলেস্টেরল থাকে। শরীরের সুস্থতার জন্য যেমন ভালো কোলেস্টেরল প্রয়োজন, তেমনই খারাপ কোলেস্টেরল স্বাস্থ্যের জন্য বিপজ্জনক ও মারাত্মক হতে পারে।

অনিয়ন্ত্রিত উপায়ে কোলেস্টেরল বৃদ্ধিকে ডাক্তারি ভাষায় বলা হয় এথেরোস্ক্লেরোসিস। যা হৃদরোগ, স্নায়ুর সমস্যা, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ বাড়ায়।

অনেকে কোলেস্টেরল কমাতে স্ট্যাটিন বা রক্ত পাতলা করার ওষুধ খান। তবে দীর্ঘদিন ধরে এই ওষুধ খাওয়া বিপজ্জনক হতে পারে। তাই এই ওষুধগুলো এড়িয়ে স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও ব্যায়াম করা জরুরি।

কোলেস্টেরল কমানোর কিছু ঘরোয়া ও প্রাকৃতিক প্রতিকার থাকলেও তার মধ্যে একটি সহজলভ্য উপাদান হলো আমলা। চলুন জেনে নেওয়া যাক আমলা কীভাবে খারাপ কোলেস্টেরল কমাতে পারে।

আমলার সবচেয়ে বড় শক্তি হলো এতে উপস্থিত ভিটামিন সি। এছাড়া এই টক ফল অ্যান্টি অক্সিডেন্ট ও খনিজের ভাণ্ডার। ধারণা করা হয়, ১০০ গ্রাম আমলায় ২০টি কমলালেবুর মতো ভিটামিন সি থাকে।

এটি আয়ুর্বেদে হাজার বছর ধরে বিভিন্ন সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এতে চিনির পরিমাণ খুবই কম ও ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ।

বিএমসি'তে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, একদল রোগীকে ১২ সপ্তাহের জন্য দিনে দু'বার ৫০০ মিলিগ্রাম আমলকির রস ও কিছু ক্যাপসুল দেওয়া হয়েছিল। এরপর গবেষকরা পরীক্ষা করে দেখেন তাদের রক্তে জমে থাকা খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমে গিয়েছিল।

গবেষকরা রোগীদের প্রতিদিন প্রায় এক কাপ আমলকির রস পান করতে দেন। তবে আমলকি কাঁচাও খেতে পারেন। আমলকির রস খুব টক, তাই এর স্বাদ বাড়াতে আপনি এর সঙ্গে কিছু মধু ও কালো লবণ মেশাতে পারেন।

কোলেস্টেরলের মাত্রা কমানোর পাশাপাশি আমলকি ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হজমশক্তির উন্নতি, দৃষ্টিশক্তি বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালীকরণ, মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতেও সাহায্য করে।

সূত্র: হেলথশটস

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()