সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৫ নভেম্বর ২০২৬
ঢাকা২২°আংশিক মেঘলাআর্দ্রতা ৮১%বাতাস ৯ কিমি/ঘ

শক্তি বৃদ্ধি ও হার্টের রোগের ঝুঁকি কমাবে সুজি

ডেস্ক নিউজ: দেশে অনেক পরিচিত একটি খাবার হচ্ছে সুজি। এটি সকালের নাস্তার জন্য বেছে নেন অনেকেই। এ ছাড়া শিশুদের খাবার হিসেবেও অনেক প্রচলিত এ খাবার। বিশ্বের বিভিন্ন স্থানে এটি নানানভাব

ডেস্ক নিউজ: দেশে অনেক পরিচিত একটি খাবার হচ্ছে সুজি। এটি সকালের নাস্তার জন্য বেছে নেন অনেকেই। এ ছাড়া শিশুদের খাবার হিসেবেও অনেক প্রচলিত এ খাবার। বিশ্বের বিভিন্ন স্থানে এটি নানানভাবে খাওয়া হয়ে থাকে। তবে আমাদের দেশে এটি অনেক সাধারণ খাবার হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এর কারণ হচ্ছে, সুজিতে থাকা বিভিন্ন উপাদান ও সুজির স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে অনেকেই জানেন না।

সুজি আয়রন ও ম্যাগনেসিয়ামের একটি ভালো উৎস। আর এই খনিজগুলো লোহিত রক্তকণিকা উৎপাদন, হার্টের স্বাস্থ্য এবং রক্তে শর্করার নিয়ন্ত্রণে সহায়ক হিসেবে কাজ করে। এ ছাড়া সুজিতে থায়ামিন ও ফোলেটের মতো ভিটামিন ‘বি’ অনেক বেশি থাকে, যা আপনার শরীরে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তথ্যসূত্র: হেলথলাইন ডটকম

সুজির বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে

১. ওজন কমাতে সহায়ক : সুজিতে ফাইবার ও প্রোটিন থাকে। আর এ কারণে এটি আপনার ওজন কমাতে সহায়ক হিসেবে কাজ করতে পারে। এটি ক্ষুধার অনুভূতি হ্রাস করতে পারে এবং ওজন কমাতে সহায়তা করতে পারে। ২৫২ নারীর একটি গবেষণায় দেখা গেছে যে, প্রতিদিন শরীরে ডায়েটারি ফাইবার বৃদ্ধির ফলে তা ওজন হ্রাস করতে পারে। এ ছাড়া প্রতিদিনের খাবারে প্রোটিন রাখলে তা আপনার ক্ষুধা কমাতে, ওজন কমানোর সময় পেশি ভর সংরক্ষণ করতে, শরীরে চর্বি কমাতে এবং শরীরের গঠন উন্নত করতে সাহায্য করতে পারে।

২. হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী : সুজিতে ফাইবার থাকার কারণে এটি হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। ৩১টি গবেষণা পর্যালোচনায় দেখা গেছে যে, বেশি ফাইবার গ্রহণকারী ব্যক্তিদের হৃদরোগের ঝুঁকি ২৪ শতাংশ পর্যন্ত কম হতে পারে। এ ছাড়া সুজি এলডিএল (খারাপ) কোলেস্টেরল, রক্তচাপ এবং সামগ্রিক প্রদাহ কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে অনেক কার্যকরী। তিন সপ্তাহের একটি ছোট্ট গবেষণায় দেখা গেছে যে, সুজি থেকে পাওয়া ফাইবার প্রতিদিন ২৩ গ্রাম খেলে তা খারাপ এলডিএল কোলেস্টেরল কমিয়ে হর্টের জন্য উপকার করে

৩. রক্তর শর্করা নিয়ন্ত্রণে সহায়ক : সুজিতে ম্যাগনেসিয়াম ও খাদ্যতালিকাগত ফাইবার উচ্চমাত্রায় থাকার কারণে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। আর স্বাস্থ্যকর রক্তে শর্করার মাত্রা বজায় রাখলে তা আপনার টাইপ-২ ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি কমাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

৪. শক্তি বৃদ্ধি করে: আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি খনিজ হচ্ছে আয়রন। আর সুজিতে আয়রন থাকার কারণে এটি রক্তের মাধ্যমে অক্সিজেন পরিবহন করে ডিএনএ সংশ্লেষণ বৃদ্ধি করতে এবং ইমিউনিটি বৃদ্ধি করে শক্তি বৃদ্ধি করতে পারে।

৫. হজমে স্বাস্থ্যের উন্নতি করে: সুজিতে থাকা ফাইবার পচনতন্ত্রের ওপরে অনেক ভালো প্রভাব ফেলতে পারে। এটি অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রেখে হজম স্বাস্থ্যের উন্নতি করার পাশাপাশি বিপাকে উপকার করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

আমাদেরসময়.কমসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

এলপিজির দামে চাপ, জেলায় জেলায় লাকড়ির চুলায় ফিরছে পরিবারদৈনন্দিন

এলপিজির দামে চাপ, জেলায় জেলায় লাকড়ির চুলায় ফিরছে পরিবার

বিইআরসি নভেম্বরে ১২ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা ঠিক করলেও খুচরায় তা বিকোচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়; খরচ সামলাতে অনেকে কাঠ পোড়াচ্ছেন।

সমকাল১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

ফ্রিজের মাছ স্বাদহীন লাগছে, স্বাদ ফেরাতে রান্নার আগে যা করবেন

বাজার থেকে টাটকা মাছ কিনে রান্না করলে যে স্বাদ পাওয়া যায়, ফ্রিজে দিনের পর দিন রাখা মাছের ক্ষেত্রে তা অনেক সময় মেলে না। কখনো মাছ হয়ে যায় অতিরিক্ত নরম, কখনো রান্নার পরও থেকে যায় হিমায়িত গন্ধ। ফলে ভালো মসলা দিয়েও মনমতো স্বাদ পাওয়া যায় না।

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের খাবারে খরচ সামান্য কম, তবু বাজারের দাম চড়াদৈনন্দিন

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের খাবারে খরচ সামান্য কম, তবু বাজারের দাম চড়া

২০২৬ সালে থ্যাংকসগিভিংয়ের কিছু খাবারের দাম কমেছে, ১০ জনের খাবারের খরচ ধরা হয়েছে ৭৮.৯৩ ডলার; তবে ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের এক অর্থনীতিবিদ বলছেন, দাম এখনো মহামারির আগের চেয়ে অনেক বেশি।

Farms.com১৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)