সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

স্বাস্থ্যের জন্য এক অসাধারণ মৌসুমি উপহার বরই

বর্তমানে বাজারে কিংবা রাস্তার পাশেই দেখা মেলে টক-মিষ্টি ফল বরই বা কুল। ছোট এই ফলটি শুধু স্বাদে নয়, পুষ্টিতেও ভরপুর। পুষ্টিবিদরা বলছেন, বরইতে রয়েছে নানা ধরনের ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। প্রাচীন চীনা চিকিৎসা থেকে শুরু করে আধুনিক বৈজ্ঞানিক গবেষণা পর্যন্ত ব

ফল

বর্তমানে বাজারে কিংবা রাস্তার পাশেই দেখা মেলে টক-মিষ্টি ফল বরই বা কুল। ছোট এই ফলটি শুধু স্বাদে নয়, পুষ্টিতেও ভরপুর। পুষ্টিবিদরা বলছেন, বরইতে রয়েছে নানা ধরনের ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। প্রাচীন চীনা চিকিৎসা থেকে শুরু করে আধুনিক বৈজ্ঞানিক গবেষণা পর্যন্ত বরইকে একাধিক রোগ প্রতিরোধকারী এবং স্বাস্থ্যসুরক্ষাকারী ফল হিসেবে মান্য করা হয়। চলুন জেনে নেই বরই কীভাবে আমাদের শরীর ও মানসিক স্বাস্থ্যের জন্য সহায়ক, এবং কেন প্রতিদিন এটি খাওয়া উচিত।

বরইতে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা আমাদের দেহের কার্যক্রমে সরাসরি সহায়তা করে। এতে আছে ভিটামিন সি, ভিটামিন কে, ফাইবার, আয়রন, পটাসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট। এই সব উপাদান একসাথে শরীরের বিভিন্ন প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলতে সহায়তা করে এবং আমাদের স্বাস্থ্যের জন্য বহুমুখী সুবিধা দেয়।

রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: বরইতে থাকা প্রচুর ভিটামিন সি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এটি ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। বিশেষ করে মৌসুমী সর্দি-কাশি ও সংক্রমণ প্রতিরোধে বরই খুবই কার্যকর।

রক্তপরিশোধক ও রক্তশূন্যতা প্রতিরোধ: বরইকে প্রাচীনকাল থেকেই রক্ত বিশুদ্ধকারী হিসেবে বিবেচনা করা হয়। এতে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন উৎপাদন বাড়ায়, ফলে অ্যানিমিয়া বা রক্তশূন্যতার সমস্যা কমে। এছাড়া পটাসিয়াম, জিঙ্ক ও ফসফরাস রক্ত সঞ্চালনকে সমানভাবে নিয়ন্ত্রণ করে।

রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ: বরইয়ে থাকা পটাসিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। কিছু গবেষণায় দেখা গেছে, এই ফলের উপাদান রক্তে চিনির মাত্রা দ্রুত বাড়তে বাধা দিতে পারে। ফলে এটি ডায়াবেটিস রোগীদের জন্যও সহায়ক।

হৃদযন্ত্রের স্বাস্থ্যে সহায়তা: অ্যান্টিঅক্সিডেন্ট যেমন অ্যান্থোসায়ানিন ও রেসভারাট্রল হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে। এটি রক্তের কোলেস্টেরল কমাতে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে কার্যকর।

হজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ: বরইয়ের ফাইবার হজম প্রক্রিয়াকে সুগম করে। নিয়মিত বরই খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং অন্ত্র স্বাস্থ্য ভালো থাকে। এটি অন্ত্রের ব্যাকটেরিয়া ব্যালান্স রাখতে সাহায্য করে।

ত্বক ও চুলের সৌন্দর্য বাড়ায়: বরইয়ে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট কোলাজেন উৎপাদন বাড়ায়, যা ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখে। এছাড়া এটি ত্বকের বয়সের ছাপ কমাতে, ব্রণ প্রতিরোধ করতে এবং চুলকে মজবুত করতে সহায়ক।

হাড় ও দাঁতের স্বাস্থ্য উন্নত করে: বরইতে থাকা ভিটামিন কে, ক্যালসিয়াম ও আয়রন হাড়কে মজবুত করে। নিয়মিত বরই খেলে হাড়ের ঘনত্ব বাড়ে, অস্টিওপরোসিসের ঝুঁকি কমে।

মানসিক স্বাস্থ্যে সহায়ক: চীনের প্রাচীন চিকিৎসা অনুসারে বরই স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে সাহায্য করে। এতে থাকা পলিফেনল, ফ্ল্যাভোনয়েড, স্যাপোনিন এবং পলিস্যাকারাইড মন ও শরীরকে শিথিল করে। নিয়মিত বরই খেলে ঘুম ভালো হয়, স্ট্রেস কমে এবং উদ্বেগ নিয়ন্ত্রণে থাকে।

হরমোনের ভারসাম্য বজায় রাখে: বরই হরমোনের সঠিক মাত্রা বজায় রাখতে সহায়ক। এটি শারীরিক ও মানসিক সুস্থতায় সমানভাবে কার্যকর।

তথ্যসূত্র: হেলথ লাইন, ইন্ডিয়ান এক্সপ্রেস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()