সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করবেন যেভাবে

সাতকরা সিলেটের একটি সুপরিচিত লেবুজাতীয় ফল, যা টক স্বাদ ও সুগন্ধের জন্য বিশেষভাবে জনপ্রিয়। ফলটি সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী রান্নার একটি গুরুত্বপূর্ণ উপাদান। স্থানীয় মানুষের খাদ্যসংস্কৃতিতে সাতকরা প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের রন্ধনশৈলীর অংশ হয়ে রয়েছে।

লাইভস্টক

সাতকরা সিলেটের একটি সুপরিচিত লেবুজাতীয় ফল, যা টক স্বাদ ও সুগন্ধের জন্য বিশেষভাবে জনপ্রিয়। ফলটি সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী রান্নার একটি গুরুত্বপূর্ণ উপাদান। স্থানীয় মানুষের খাদ্যসংস্কৃতিতে সাতকরা প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের রন্ধনশৈলীর অংশ হয়ে রয়েছে।

সাতকরা দিয়ে মাছ, মাংসসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পদ তৈরি করা হয়। তবে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো গরুর মাংস দিয়ে সাতকরা রান্না।

মাংসের সঙ্গে সাতকরার টক স্বাদ মিশে এমন এক অনন্য স্বাদের সৃষ্টি করে, যা অন্য কোনো রান্নায় সহজে পাওয়া যায় না। সাতকরার সুবাস খাবারকে আরও লোভনীয় করে তোলে। একবার এই স্বাদ মুখে লাগলে তা সহজে ভোলা যায় না।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করবেন

প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি সাতকরা পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে রাখুন।

এবার একটি কড়াইয়ে মাংস নিয়ে তাতে একে একে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন-আদা বাটা, সব ধরনের গুঁড়া মসলা, তেজপাতা, দারুচিনি ও লবঙ্গ, তেল ও লবণ যোগ করুন। সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে ধীরে ধীরে কষাতে থাকুন। এতে মাংসের সঙ্গে মসলাগুলো ভালোভাবে মিশে যাবে এবং একটি সুন্দর ঘ্রাণ বের হবে।

কিছুক্ষণ কষানোর পর ঢাকনা খুলে পাঁচ-ছয় মিনিট পরপর নেড়ে দিন। এরপর কিছুক্ষণ কষাতে থাকুন। মাংস যখন আধা সেদ্ধ হয়ে আসবে, তখন কেটে রাখা সাতকরার টুকরোগুলো দিন। এরপর প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে ঢেকে দিন এবং অল্প আঁচে সেদ্ধ হতে দিন, যাতে সাতকরার টক স্বাদ মাংসের সঙ্গে ভালোভাবে মিশে যায়।

মাংস নরম হয়ে এলে গরম মসলার গুঁড়া ছিটিয়ে দিন এবং আরও কয়েক মিনিট রান্না করুন। চুলা থেকে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()