সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

রোজায় লেবু পানি বা দুধ খেলে কি অ্যাসিডিটি কমে?

রোজার সময় দীর্ঘক্ষণ খালি পেটে থাকার কারণে অনেকেরই অম্বল, বুকজ্বালা বা অ্যাসিডিটির সমস্যা বাড়ে। ইফতারের টেবিলে তাই কেউ লেবু পানি দিয়ে রোজা ভাঙেন, কেউ আবার গরম দুধকে মনে করেন অম্বল কমানোর সহজ উপায়। কিন্তু সত্যিই কি লেবু পানি বা দুধ অ্যাসিডিটি কমাতে কার্যকর? নাকি এটি কেবল প্রচলিত ধারণা?

লাইভস্টক

রোজার সময় দীর্ঘক্ষণ খালি পেটে থাকার কারণে অনেকেরই অম্বল, বুকজ্বালা বা অ্যাসিডিটির সমস্যা বাড়ে। ইফতারের টেবিলে তাই কেউ লেবু পানি দিয়ে রোজা ভাঙেন, কেউ আবার গরম দুধকে মনে করেন অম্বল কমানোর সহজ উপায়। কিন্তু সত্যিই কি লেবু পানি বা দুধ অ্যাসিডিটি কমাতে কার্যকর? নাকি এটি কেবল প্রচলিত ধারণা?

দীর্ঘ সময় না খেয়ে থাকলে পাকস্থলীতে অ্যাসিড জমতে থাকে। ইফতারের সময় হঠাৎ ভাজাপোড়া, ঝাল বা অতিরিক্ত খাবার খেলে সেই অ্যাসিড আরও সক্রিয় হয়ে বুকজ্বালা ও অস্বস্তি তৈরি করতে পারে। পর্যাপ্ত পানি না খাওয়া, চা-কফি বা কোমল পানীয় গ্রহণও সমস্যাকে বাড়িয়ে দেয়। অনেকে মনে করেন, লেবু যেহেতু ক্ষারধর্মী প্রভাব ফেলে, তাই লেবু পানি অ্যাসিডিটি কমাতে সাহায্য করে।

ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ.কে.এম. যোবায়ের বলেন, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। খালি পেটে বা তীব্র অ্যাসিডিটির সময় লেবু পানি অনেকের ক্ষেত্রে উপসর্গ বাড়িয়ে দিতে পারে। তবে কারও কারও ক্ষেত্রে হালকা কুসুম গরম পানিতে অল্প লেবু মিশিয়ে খেলে অস্বস্তি কমতে পারে। এটি ব্যক্তি ভেদে ভিন্ন।

তিনি আরও জানান, যাদের আগে থেকেই গ্যাস্ট্রিক আলসার বা তীব্র রিফ্লেক্স আছে, তাদের ক্ষেত্রে লেবু পানি সতর্কতার সঙ্গে খাওয়া উচিত।

দুধ অনেকের কাছে অম্বলের 'দ্রুত সমাধান' হিসেবে পরিচিত। কারণ দুধ সাময়িকভাবে পাকস্থলীর অ্যাসিডকে নিরপেক্ষ করে আরাম দেয়। তবে ডা. যোবায়েরের মতে, পূর্ণচর্বিযুক্ত দুধ কিছু সময় পর আবার অ্যাসিড নিঃসরণ বাড়িয়ে দিতে পারে। ফলে সাময়িক আরামের পর উপসর্গ ফিরে আসতে পারে। তাই দুধকে স্থায়ী সমাধান মনে করা ঠিক নয়।

তিনি পরামর্শ দেন, প্রয়োজনে কম চর্বিযুক্ত বা হালকা গরম দুধ অল্প পরিমাণে নেওয়া যেতে পারে, তবে তা যেন অতিরিক্ত না হয়।

ডা. যোবায়ের বলেন, অ্যাসিডিটি কমাতে একক কোনো ঘরোয়া উপায় সবার জন্য কার্যকর নয়। জীবনযাপনের নিয়ম মেনে চলাই সবচেয়ে বড় সমাধান।

যদি রোজায় বারবার তীব্র বুকজ্বালা, গিলতে কষ্ট, বমি বা কালচে পায়খানার মতো উপসর্গ দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এগুলো জটিল সমস্যার ইঙ্গিত হতে পারে।

রোজায় লেবু পানি বা দুধ দুটিই কিছু ক্ষেত্রে সাময়িক স্বস্তি দিতে পারে, আবার কারও ক্ষেত্রে উপসর্গ বাড়াতেও পারে। তাই অন্ধভাবে অনুসরণ না করে নিজের শারীরিক অবস্থার দিকে নজর দেওয়া জরুরি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()