সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৯°আংশিক মেঘলাআর্দ্রতা ৭৬%বাতাস ৫ কিমি/ঘ

মাদকাসক্তি থেকে সেরে ওঠা মানে পূর্ণ জীবনে ফেরা: রিকভারি ডের সভায় বিশেষজ্ঞরা

ঢাকা আহ্ছানিয়া মিশন ও আইসাপ বাংলাদেশের সভায় মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ মোহিত কামাল বলেছেন, টেকসই রিকভারিতে চিকিৎসার পাশাপাশি পরিবার, আফটারকেয়ার ও কর্মসংস্থান দরকার।

মাদকাসক্তি থেকে সেরে ওঠা মানে শুধু মাদক নেওয়া বন্ধ করা নয়; এটি একটি চলমান পরিবর্তনের প্রক্রিয়া, যার মধ্য দিয়ে একজন মানুষ শারীরিক ও মানসিক স্বাস্থ্য ফিরে পান এবং আত্মনির্ভর জীবনের দিকে এগিয়ে যান। বুধবার (৩০ সেপ্টেম্বর) ‘রিকভারি ডে ২০২৬’ উপলক্ষে ঢাকায় এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের সভাকক্ষে সভাটি যৌথভাবে আয়োজন করে ঢাকা আহ্ছানিয়া মিশন ও ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাবস্ট্যান্স ইউজ প্রফেশনালস (আইসাপ) বাংলাদেশ চ্যাপ্টার। বক্তারা মনে করিয়ে দেন, মাদক নির্ভরশীলতা একবারে নিরাময়যোগ্য নয়, তাই রিকভারির চর্চা চালিয়ে যেতে হয়।

সেপ্টেম্বর মাস বিশ্বজুড়ে রিকভারি মাস হিসেবে পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য ‘রিকভারি ইজ রিয়েল: রিস্টোরিং এভরি অ্যাসপেক্ট অব লাইফ’, অর্থাৎ সেরে ওঠা বাস্তব, জীবনের প্রতিটি দিক পুনরুদ্ধার।

মনোরোগ বিশেষজ্ঞ ও আইসাপ বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মোহিত কামাল বলেন, “টেকসই রিকভারির জন্য চিকিৎসার পাশাপাশি ফ্যামিলি সাপোর্ট, আফটারকেয়ার, পিয়ার সাপোর্ট, রিল্যাপ্স প্রিভেনশন, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।” তাঁর মতে, চিকিৎসা শেষে পুরোনো পরিবেশ, বেকারত্ব, পারিবারিক দ্বন্দ্ব ও সামাজিক কলঙ্কে ফিরলে আবার মাদক নেওয়ার ঝুঁকি বাড়ে।

মাদক নির্ভরশীল মানুষকে অপমানজনক নামে না ডেকে অসুস্থ মানুষ হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “একজন মানুষের বর্তমান সমস্যাই তার সম্পূর্ণ পরিচয় নয়। কলঙ্ক নয়, সহমর্মিতাই রিকভারির পথকে সহজ করে।”

সূত্র: সারাবাংলা

সারাবাংলাসূত্র

স্বাস্থ্য

সম্পর্কিত খবর

স্বাস্থ্য

পীরগাছায় বাড়িতে নকল সয়াবিন তেলের কারখানা, ব্যবসায়ীর এক মাসের কারাদণ্ড

রংপুরের পীরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ থেকে ৬০ কার্টন নকল সয়াবিন তেল, খালি বোতল ও নকল লেবেল জব্দ; ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

ইত্তেফাক৩০ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
স্বাস্থ্য

কলাপাড়ায় স্কুলে একে একে অসুস্থ অর্ধশতাধিক ছাত্রী, হাসপাতালে ২৯

পটুয়াখালীর কলাপাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে খিঁচুনি ও শ্বাসকষ্ট নিয়ে ছাত্রী, শিক্ষক ও কর্মচারী মিলিয়ে প্রায় অর্ধশত জন অসুস্থ; হাসপাতালের চিকিৎসক বলছেন হিস্টেরিয়া বা মানসিক রোগজনিত সমস্যা।

একাত্তর টিভি৩০ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
স্বাস্থ্য

হাঁটতে গেলে হাঁপিয়ে ওঠা, বুক ভারী: হৃদ্‌রোগের যেসব সংকেত অবহেলা নয়

চিকিৎসক ডা. শরদিন্দু শেখর রায় বলছেন, আগের চেয়ে অল্প পরিশ্রমে বুকে চাপ, শ্বাসকষ্ট বা ক্লান্তি হলে তা বয়সের দোষ ভেবে না রেখে কারণ খুঁজে দেখা উচিত।

প্রথম আলো৩০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)