ভোরের আলো ফোটার আগেই জলাশয়ের আশপাশে পাখিদের আনাগোনা শুরু হয়। রাতভর না খাওয়া পাখিরা তখন খাবার খোঁজে: কেউ গাছের ডালে বসে শিকারের অপেক্ষা করে, কেউ নলখাগড়ার ফাঁকে খোঁজে, কেউ ঝাঁক বেঁধে উড়ে যায় পানির ওপর দিয়ে। পোকামাকড়, ছোট মাছ, ঘাস ও জলজ উদ্ভিদের বীজ, যার যেমন খাদ্যাভ্যাস।
প্রথম আলোর আলোকচিত্রী সুপ্রিয় চাকমা রাঙ্গামাটির একটি জলাশয়ের ধার থেকে এই ছবিগুলো তুলেছেন। জলাশয় ভরাট, গাছ কাটা আর বসতি বাড়ায় এসব পাখির আবাস দিন দিন কমছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ছবি: সুপ্রিয় চাকমা, প্রথম আলো
সূত্র: প্রথম আলো



মন্তব্য
(০)