সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮০%বাতাস ৮ কিমি/ঘ

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্পদংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের যৌথ উদ্যোগে সর্পদংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শেষে হাউজিং এস্টেট মসজিদের মাঠে ৫০টি তালগাছের চারা রোপণ করা হয়।

পরিবেশ

রাজশাহীতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের যৌথ উদ্যোগে সর্পদংশন সচেতনতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজশাহীর সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজশাহী ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সোহেল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী মোর্শেদ মাহমুদ চৌধুরী।

সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির।

প্রশিক্ষণে বিষধর ও নির্বিষ সাপের পরিচিতি, সর্পদংশন প্রতিরোধ ও চিকিৎসা এবং সাপ উদ্ধার (রেসকিউ), হ্যান্ডলিং ও প্রকৃতিতে অবমুক্তকরণ বিষয়ে বিশদভাবে আলোকপাত করা হয়।

প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় বিশেষ সহায়ক হিসেবে তাদের হাতে তালগাছের চারাও তুলে দেওয়া হয়। এ ছাড়া হাউজিং এস্টেট মসজিদের মাঠে ৫০টি তালগাছের চারা রোপণ করা হয়।

কর্মশালা শেষে অতিথিদের হাতে তালগাছের চারা তুলে দেওয়া হয়। ছবি: প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম
কর্মশালা শেষে অতিথিদের হাতে তালগাছের চারা তুলে দেওয়া হয়। ছবি: প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম

ছবি: প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম

অনলাইন ডেস্কদা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

যুক্তরাষ্ট্রে প্রথমবার শতভাগ বায়োইথানলে চলল জাহাজ, ভুট্টার নতুন বাজারের আশা

বিশ্বের সবচেয়ে বড় বায়োইথানল উৎপাদক পোয়েট হিউস্টনে মায়ের্স্কের একটি জাহাজে শতভাগ বায়োইথানল জ্বালানি সরবরাহ করেছে, যা যুক্তরাষ্ট্রে এমন প্রথম পরীক্ষা এবং ভুট্টাভিত্তিক জ্বালানির জন্য সামুদ্রিক বাজার খোলার ইঙ্গিত।

American Ag Network২৮ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

খরায় তলানিতে নামছে ওরেগনের উইকিআপ জলাধার, সেচ কমছে টানা আট বছর

তীব্র খরার পর এ বছর শরতে সেন্ট্রাল ওরেগনের উইকিআপ জলাধারে পানি নেমে আসতে পারে প্রায় ২০ হাজার একর-ফুটে; নর্থ ইউনিট সেচ জেলার কৃষকেরা টানা অষ্টম বছর কম পানি পাচ্ছেন।

Capital Press২৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
স্বাস্থ্য

মশার বর্জ্য পরীক্ষায় মিলল ওয়েস্ট নাইলসহ অজানা ভাইরাসের খোঁজ

রাটগার্স বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ ডানা প্রাইস থ্রিডি-প্রিন্টেড ফানেলে বুনো কিউলেক্স মশার বর্জ্য সংগ্রহ করে জিন বিশ্লেষণ করেছেন; মিলেছে ওয়েস্ট নাইল ভাইরাসের পূর্ণ জিনোম ও আমেরিকায় প্রথমবারের মতো হেডউইগ-সদৃশ ভাইরাস।

Morning Ag Clips২৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)
রাজশাহীতে সর্পদংশন সচেতনতা প্রশিক্ষণ ও তালগাছের চারা রোপণ | দা এগ্রো নিউজ