সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

রাজশাহীর বাজারে উঠেছে লিচু, দাম চড়া

সপ্তাহখানেক বাদেই শুরু হচ্ছে মধুমাস জ্যৈষ্ঠ। তবে তার আগেই রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে লিচু। নতুন ওঠায় দাম অনেক চড়া। প্রতি ১০০ পিস লিচু বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।

ফল

সপ্তাহখানেক বাদেই শুরু হচ্ছে মধুমাস জ্যৈষ্ঠ। তবে তার আগেই রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে লিচু। নতুন ওঠায় দাম অনেক চড়া। প্রতি ১০০ পিস লিচু বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহীতে এবার ৫৩০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন হাজার ৮০০ মেট্রিক টন। তবে বৈরী আবহাওয়ার কারণে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় রয়েছে।

সরেজমিন দেখা গেছে, রাজশাহী মহানগরীর সাহেববাজার, বিন্দুরমোড়, লক্ষ্মীপুর, স্টেশন ও শালবাগান বাজার ছাড়াও শিরোইল বাস টার্মিনাল সংলগ্ন বিভিন্ন সড়কের দুই পাশে লিচু বিক্রি করছেন ব্যবসায়ীরা। বছরের প্রথম ফল হিসেবে শখ করে বেশি দামে কিনছেন অনেকেই। সোমবার (৬ মে) রাজশাহীর সাহেব বাজারে লিচু নিয়ে এসেছেন হেলাল উদ্দিন। তিনি জাগো নিউজকে বলেন, 'পবা উপজেলার ভুগরইল এলাকার লিচু এগুলো। এগুলো প্রতিবছরই প্রথমে ওঠে। এবারও উঠেছে। এখন স্বাদও মিষ্টি আছে। প্রথম দিনে ১০০ লিচুর দাম ধরা হয়েছে ৩০০ টাকা।'

তিনি আরও বলেন, 'আজ ৫০০ লিচু নিয়ে এসেছি। বাজারে নতুন ফল দেখে অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন। কয়েক ঘণ্টায় ৩০০ বিক্রি হয়েছে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই সব লিচু শেষ হয়ে যাবে।'

সাহেব বাজারে লিচু কিনতে এসেছেন এনামুল হক। তিনি বলেন, 'আজ বাজারে প্রথম লিচু এসেছে। দেখে বেশ ভালো লাগছে। দাম বেশি হলেও অল্প পরিমাণে কিনেছি। স্বাদও ভালো।'

নগরীর শিরোইল এলাকা থেকে লিচু কেনেন মাজেদুর রহমান। তিনি জাগো নিউজকে বলেন, 'দেখে তো মনে হচ্ছে মিষ্টি হবে না। দামও বেশি। বাসার সবাই মিলে খাবো এজন্য কিনলাম।'

রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, দেশি জাতের কিছু লিচু অগ্রীম পেকে যায়। এগুলো খেতে কোনো সমস্যা নেই। এগুলো মিষ্টিও হয়। তবে মূল লিচু আসতে এখনো অনেক সময় লাগবে। সাধারণত এসব লিচু পেতে আমাদের মে মাসের শেষ দিকে বা জুনের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

সাখাওয়াত হোসেন/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()