সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°মূলত পরিষ্কারআর্দ্রতা ৭৮%বাতাস ১১ কিমি/ঘ

রাবিতে ফুলের আড়ালে পপি চাষ!

আফিম তৈরির কাঁচামাল খ্যাত পপি চাষ নিষিদ্ধ হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফুলের আড়ালে পপি চাষ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন থেকে শুরু করে আবাসিক হল

আফিম তৈরির কাঁচামাল খ্যাত পপি চাষ নিষিদ্ধ হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফুলের আড়ালে পপি চাষ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন থেকে শুরু করে আবাসিক হলগুলোতে ফুলের বাগানের মধ্যে পপি চাষ করা হচ্ছে। গত শুক্রবার (১৩ মার্চ) বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে পপি গাছ নির্মূল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে, ক্যাম্পাসে সাদা, লাল, গোলাপি ও হলুদ ফুলের পপি চাষ হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সৈয়দ আমীর আলী হল, মতিহার হল, মাদার বখশ হল, শহীদ শামসুজ্জোহা হল, শের-ই-বাংলা একে ফজলুল হক হল, প্রাধ্যক্ষের বাসভবন ও মমতাজ উদ্দিন কলাভবন ও উপাচার্যের বাসভবনে রয়েছে নিষিদ্ধ এই পপি গাছ। অন্যান্য ফুলের আড়ালে পপি চাষ হলেও নজর নেই প্রশাসনের।

চাষ হওয়া গাছের ছবিসহ কয়েকটি ফুল ও ফল দেখালে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মঞ্জুর হোসেন এটিকে নিষিদ্ধ পপি গাছ বলে চিহ্নিত করেন। তিনি বলেন, ক্যাম্পাসে পপি গাছ আছে তা আমি আগে জানতাম না। তবে এ বিষয়গুলো নিয়ে প্রশাসনের আরও সচেতন হওয়া উচিত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে জানি না। তাই মন্তব্য করতে পারছি না। ঘটনা সত্য হয়ে থাকলে আমরা ব্যবস্থা নেব।

জাগো নিউজ ২৪সূত্র

ফুল

সম্পর্কিত খবর

ফুল

রাতে ফোটে, ভোরে ঝরে: শরতের দূত শিউলি

সাদা পাপড়ি আর কমলা বোঁটার শিউলি রাতে ফুটে ভোরের আগেই ঝরে পড়ে; সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত গাছতলায় ছড়িয়ে থাকা এই ফুল আর তার মৃদু সুবাস শরতের চেনা ছবি, তবে শহরে বড় গাছ ও খোলা জায়গা কমায় শিউলিও কমছে।

বার্তা২৪১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
গ্যালারি

শরতের বৃষ্টিতে রাঙামাটিতে দোপাটি, অ্যালামান্ডা আর টগরের রং

টানা বৃষ্টির পর রাঙামাটির সবুজে ফুটে থাকা দোপাটি, অ্যালামান্ডা, টগর, নয়নতারা আর লেবু, করলা ও মরিচের ফুলে জমেছে জলকণা; প্রথম আলোর আলোকচিত্রী সুপ্রিয় চাকমার ছবির গল্প।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফুল

টানা বৃষ্টিতে হাওড়ার ফুলখেতে ক্ষতি, তবে পদ্মের ফলন ভালো

পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনান-উলুবেড়িয়ার ফুলচাষের গ্রামগুলোতে টানা বৃষ্টিতে গাঁদা, গোলাপ, রজনীগন্ধার মতো ফুল নষ্ট হয়েছে; তবে খাল ও পতিত জমিতে পদ্মের চাষ ভালো হয়েছে।

এই সময়৩০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)