সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৭ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস ৮ কিমি/ঘ

হারিয়ে যাওয়া নবান্নের আমেজ ফিরল পাকুন্দিয়ার ধানখেতে

একসময় অগ্রহায়ণের শুরুতেই গ্রামবাংলার ঘরে ঘরে নতুন ধান ঘরে তোলার আনন্দে শুরু হতো নবান্নের উৎসব। মাঠভরা সোনালি ধান, কৃষকের মুখে হাসি আর উঠানে নতুন ধান শুকানোর ব্যস্ততা জানান দিত নতুন ফসলের আগমনি বার্তা। নতুন ধানের গন্ধে ভরে ওঠতো চারপাশ।

একসময় অগ্রহায়ণের শুরুতেই গ্রামবাংলার ঘরে ঘরে নতুন ধান ঘরে তোলার আনন্দে শুরু হতো নবান্নের উৎসব। মাঠভরা সোনালি ধান, কৃষকের মুখে হাসি আর উঠানে নতুন ধান শুকানোর ব্যস্ততা জানান দিত নতুন ফসলের আগমনি বার্তা। নতুন ধানের গন্ধে ভরে ওঠতো চারপাশ।

একইসঙ্গে নতুন চালের পিঠা-পায়েস, পোলাও, পায়েস আর নানা মুখরোচক খাবারের আয়োজনে বাড়িতে বাড়িতে থাকতো উৎসবের আমেজ। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের নিয়ে চলত আনন্দ ভাগাভাগি আর নানান জাতের পিঠে খাওয়ার উৎসব। বাংলার সেই চিরচেনা নবান্নের আয়োজন সময়ের পরিক্রমায় অনেকটা ম্লান হয়ে গেলেও নতুন ধান ঘরে তোলার আনন্দ আজও রয়ে গেছে অমলিন।

আবহমান বাংলার হারিয়ে যেতে বসা সেই কৃষি ঐতিহ্য ও উৎসবের আবহ নতুন করে তুলে ধরতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আয়োজন করা হয়েছিল নবান্ন উৎসব। কাঁচি হাতে অতিথিদের ধান কাটায় অংশগ্রহণ আর মাঠজুড়ে নতুন ধানের ঘ্রাণে ফিরে আসে গ্রামবাংলার চিরচেনা ফসল ঘরে তোলার সেই আবহমান দৃশ্য। এর মধ্য দিয়ে এই উপজেলায় শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে চলতি আমন মৌসুমের ধান কাটা।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পাকুন্দিয়া পৌরসদরের বাইপাস সড়কসংলগ্ন একটি ধানখেতে এ উৎসবের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।

চরপাকুন্দিয়া গ্রামের কৃষক মফিজ উদ্দিনের জমির পাকা ধান কাটার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। এ সময় কাঁচি হাতে ধান কাটায় অংশ নেন অতিথিরা। মাঠে ধান কাটার পাশাপাশি কৃষকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন তারা। এতে কৃষকদের মাঝেও আনন্দ দেখা দেয়।

চরপাকুন্দিয়া গ্রামের কৃষক মফিজ উদ্দিন বলেন, নতুন ধান ঘরে তোলার আনন্দই আলাদা। একসময় আমাদের নবান্ন এলেই গ্রামের প্রতিটি বাড়িতে উৎসবের আমেজ তৈরি হতো। নতুন চালের পিঠা-পায়েস রান্না করা হতো, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের দাওয়াত দেওয়া হতো। এখন আগের মতো সেই আয়োজন হয় না। তবে নতুন ধান ঘরে তোলার আনন্দ এখনো আগের মতোই আছে।

তিনি আরও বলেন, এবার আমন ধানের ফলনও মোটামুটি ভালো হয়েছে। জমির ধান পাকতে শুরু করেছে, আজ থেকে ধান ঘরে তুলতে শুরু কেরেছি। ধান কাটতে আজকে কৃষি অফিসের এমন আয়োজন আমাদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। এই উৎসবের আয়োজনে নতুন প্রজন্ম বাংলার কৃষি ও নবান্নের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। আশা করি, প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। নবান্নের স্মৃতিচারণা করে তিনি বলেন, নবান্ন আমাদের ঐতিহ্যবাহী উৎসব। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন রীতিতে এটি উদযাপন করা হয়। আমি যে অঞ্চলে বড় হয়েছি, সেখানে নবান্নের দিন গৃহস্থরা প্রথমে কৃষকেরা জমির ধান কেটে বাড়িতে নিয়ে যান। এরপর ধান শুকিয়ে ও মাড়াই করে নতুন চাল তৈরি করা হয়। সেই চালের নতুন খাবার দিয়েই শুরু হয় নবান্নের আয়োজন।

তিনি আরও বলেন, সেখানে প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী রান্নাবান্না করে আনন্দ ভাগাভাগি করেন। এখনো আমাদের বাড়িতে এই ঐতিহ্য পালন করা হয়ে থাকে। আমন মূলত বৃষ্টির পানিনির্ভর একটি ফসল। এ মৌসুমে তাপমাত্রা তুলনামূলক সহনশীল থাকায় কৃষকেরা সহজেই ধান কাটতে পারেন। এই চাষে সাধারণত অতিরিক্ত সেচেরও প্রয়োজন হয় না। যুগ যুগ ধরে আমাদের কৃষকেরা এ ধানের চাষ করে আসছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে-ই-আলম বলেন, আমন আমাদের প্রাচীন ও ঐতিহ্যবাহী ফসলগুলোর একটি। সেচ ব্যবস্থা চালুর পর বোরো ধানের চাষ জনপ্রিয়তা পেলেও আমন বৃষ্টির পানিনির্ভর হওয়ায় এতে সাধারণত সেচের প্রয়োজন হয় না। ধান কাটার সময় তাপমাত্রা কম থাকায় কৃষকেরা সহজেই এই ফসল ঘরে তুলতে পারেন। উৎপাদন খরচ ও পরিশ্রম তুলনামূলক কম হওয়ায় আমন চাষে কৃষকদের আগ্রহও রয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর পাকুন্দিয়া উপজেলায় ৯ হাজার ৮০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। মৌসুমে খরার প্রভাব থাকলেও ফলন মোটামুটি ভালো হয়েছে। নতুন ধান ঘরে তোলার এই মৌসুমে কৃষকদের সঙ্গে নবান্নের আনন্দ ভাগাভাগি এবং গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান তারা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজা আক্তার ও স্বর্ণা চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হামিমুল হক সোহাগ, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাইদুল হকসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা।

এসকে রাসেল/এসজেডএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

সারের দামে রেকর্ড চাষের খরচ: ২০২৭ সালে মার্কিন ভুট্টায় একরে প্রায় ১,০০০ ডলারফসল

সারের দামে রেকর্ড চাষের খরচ: ২০২৭ সালে মার্কিন ভুট্টায় একরে প্রায় ১,০০০ ডলার

২০২৬ ও ২০২৭ সালে প্রতিটি প্রধান মাঠ ফসলের উৎপাদন খরচের প্রাক্কলন বাড়িয়েছে ইউএসডিএ। ২০২৭ সালে ভুট্টায় একরপ্রতি ৯৮৪ ডলার ও সয়াবিনে ৭১৪ ডলার, সারের খরচের প্রাক্কলন বেড়েছে ১৪ শতাংশ।

মিশিগান এজি টুডে১৭ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ভুট্টার নাড়ার পুরু স্তরে পরের সয়াবিনে একরে ১১ বুশেল পর্যন্ত ক্ষতি, সতর্ক করলেন বিশেষজ্ঞফসল

ভুট্টার নাড়ার পুরু স্তরে পরের সয়াবিনে একরে ১১ বুশেল পর্যন্ত ক্ষতি, সতর্ক করলেন বিশেষজ্ঞ

যুক্তরাষ্ট্রের পারডু এক্সটেনশনের সয়াবিন বিশেষজ্ঞ ড. শন কাস্টিল বলছেন, ভুট্টার ডাঁটা ও খোসার অসমান স্তূপ আগাম বোনা সয়াবিনের আলো আটকায় ও ঠান্ডা আর্দ্রতা ধরে রাখে; শরতের চাষে নাড়া ছোট করে সামান্য মাটি চাপা দেওয়ার পরামর্শ তাঁর।

মিশিগান এজি টুডে১৭ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
তামাক চাষ বন্ধের আগে কৃষকের বিকল্প জীবিকা নিশ্চিতের আহ্বান অধ্যাপক আব্দুস সবুরেরমতামত

তামাক চাষ বন্ধের আগে কৃষকের বিকল্প জীবিকা নিশ্চিতের আহ্বান অধ্যাপক আব্দুস সবুরের

দৈনিক জনকণ্ঠে এক লেখায় গবেষক অধ্যাপক ড. আব্দুস সবুর তামাকমুক্ত বাংলাদেশের জন্য কৃষকের বিকল্প ফসল, প্রথম তিন-পাঁচ বছরের সহায়তা ও সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনার কথা বলেছেন।

দৈনিক জনকণ্ঠ১৭ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)