সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

পাকা আম এক বছর পর্যন্ত সংরক্ষণ করবেন যেভাবে

পাকা আমের মধুর স্বাদের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ একটি বছর। পুষ্টিগুণের দিক থেকেও এ ফল সেরা। পাকা আম দীর্ঘদিন সংরক্ষণ করার উপায় অনেকেরই জানা নেই । কিছু উপায় রয়েছে যেগুলো মেনে খুব সহজেই পাকা আম সংরক্ষণ করতে পারবেন এক বছর পর্যন্ত। সে সব উপায় জানিয়েছে কৃষি তথ্য সার্ভিস।

ফল

পাকা আমের মধুর স্বাদের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ একটি বছর। পুষ্টিগুণের দিক থেকেও এ ফল সেরা। পাকা আম দীর্ঘদিন সংরক্ষণ করার উপায় অনেকেরই জানা নেই । কিছু উপায় রয়েছে যেগুলো মেনে খুব সহজেই পাকা আম সংরক্ষণ করতে পারবেন এক বছর পর্যন্ত। সে সব উপায় জানিয়েছে কৃষি তথ্য সার্ভিস।

আম কেটে বা জিপলক ব্যাগে সংরক্ষণ:প্রথমে বেছে বেছে পাকা ও দাগমুক্ত আম নিন। যেসব আমে আঘাত লেগেছে বা ফেটে গেছে সেগুলো বাদ দিন। কারণ এ ধরনের আম সংরক্ষণ করলেও তা বেশিদিন ভালো থাকে না। এবার আমগুলো পানিতে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। খোসা ছাড়ানোর পর আর ধোয়ার দরকার নেই।

খোসা ছাড়ানো আমগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিন। এবার একটি জিপলক ব্যাগে রাখুন। একসঙ্গে অনেকগুলো টুকরা না রেখে কয়েকটি করে রাখুন। এবার ব্যাগের মুখ বন্ধ করে একটি বাটিতে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন। এভাবে সংরক্ষণ করলে সারা বছরই ভালো থাকবে।

আস্ত আম সংরক্ষণ:পাকা আম সংগ্রহ করুন। সেখান থেকে থেঁতলে যাওয়া, পচা ও পোকা ধরা ফলগুলো সরিয়ে ফেলুন। বাকি আম পানি দিয়ে ধুয়ে নিন। মনে রাখতে হবে আমের ওপর যেন কষ লেগে না থাকে। এবার নরম কাপড় দিয়ে আমগুলো মুছে ফেলুন। আস্ত আম সংরক্ষণ করতে চাইলে তিন ধরনের ব্যাগ লাগবে। কাগজের, কাপড়ের ও পলিথিন ব্যাগ সংগ্রহ করুন। শুকনো আমগুলো প্রথমে কাগজের ব্যাগে ঢুকিয়ে নিন। কাগজের ব্যাগ পাওয়া না গেলে পত্রিকা দিয়ে মুড়িয়েও রাখতে পারেন। সেগুলোকে কাপড়ের ব্যাগে এবং কাপড়ের ব্যাগটাকে পলিথিন ব্যাগে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন।

আইস পদ্ধতি:এ পদ্ধতির জন্য প্রথমে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর বরফ বা আইসক্রিম জমানোর পাত্রে টুকরোগুলো জমিয়ে নিন। জমে যাওয়ার পর আমের টুকরোগুলো ফ্রিজ থেকে বের করে জিপলক ব্যাগে ঢুকিয়ে নিন। এরপর ব্যাগটি একটি বাটিতে রেখে মুখ বন্ধ করে দিন। এবার সেই বাটি রাখুন ডিপ ফ্রিজে। এভাবে রাখলে সারা বছর সুস্বাদু আম খেতে পারবেন।

আম পাল্প সংরক্ষণ:পাকা আম খোসা ছাড়িয়ে বেন্ড করে নিন। এবার সেই পাল্ড ডিপ ফ্রিজে জমিয়ে নিন। এরপর জমে যাওয়া আমের পাল্প জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন। এটিও প্রায় এক বছর সংরক্ষণ করতে পারবেন। এ পাল্প দিয়ে লাচ্ছি, স্মুদি, পুডিং, জুস, আইসক্রিম ইত্যাদি তৈরি করতে পারবেন।

এনএইচ/এমআইএইচএস/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()