সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৭৮%বাতাস ৪ কিমি/ঘ

নড়িয়ায় পদ্মার তীররক্ষা বাঁধে ৫০ মিটারজুড়ে ফাটল, মালামাল সরাচ্ছেন ব্যবসায়ীরা

শরীয়তপুরের সুরেশ্বর মাছঘাট এলাকায় বুধবার ভোররাতে ফাটল দেখা দেয়; ইউএনও ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর মাছঘাট এলাকায় পদ্মা নদীর তীররক্ষা বাঁধে প্রায় ৫০ মিটার জুড়ে ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে বাঁধের ওই অংশে প্রথম ফাটল দেখা যায়।

খবর ছড়িয়ে পড়লে নদীতীরের ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বাঁধ ধসে পড়ার আশঙ্কায় মাছঘাট এলাকার ব্যবসায়ীরা দোকানপাট ও মালামাল সরিয়ে নিতে শুরু করেছেন।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান এবং শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. জসীম উদ্দীনসহ সংশ্লিষ্টরা এলাকা পরিদর্শন করেছেন।

ইউএনও বলেন, “বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। ফাটলের কারণ ও ঝুঁকি পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি যাতে আরও অবনতি না হয় এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয়দের দাবি, ফাটলের অংশে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু না হলে বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

সূত্র: বাংলাভিশন

বাংলাভিশনসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পশ্চিম মেদিনীপুরে নদীতে হস্তিশাবকের দেহ, চার দিন আগে ধানখেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরেছিল তিন হাতি

কুবাই নদী থেকে পচে যাওয়া হস্তিশাবকের দেহ উদ্ধার করেছে বন দপ্তর; রোববার ধানজমিতে শ্যালো পাম্পের অবৈধ বিদ্যুৎ সংযোগে দুটি শাবকসহ তিনটি হাতি মারা যায়।

এই সময়৩০ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

এনডিসি ৩.০ বাস্তবায়নে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন বাড়ানোর তাগিদ

কপ৩১-এর প্রস্তুতিতে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, পরিবেশ মন্ত্রণালয় ও ইউনেস্কো চেয়ারের ওয়েবিনারে জলবায়ু অগ্রাধিকারকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপ দেওয়ার কথা বলেছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।

দেশ রূপান্তর৩০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের উদ্বোধন বৃহস্পতিবার

২০২৪ সালের ভয়াবহ বন্যার পর অনুমোদিত প্রকল্পটি বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি ও মৎস্যে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী।

দেশ রূপান্তর৩০ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)