সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

অস্থির মুরগির বাজার, বেড়েছে ডিমের দামও

সারাদেশের মতো রংপুরেও মুরগির বাজারে অস্থিরতা বিরাজ করছে। সেইসঙ্গে বেড়েছে ডিমের দামও। এতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের লোকজন।

লাইভস্টক

সারাদেশের মতো রংপুরেও মুরগির বাজারে অস্থিরতা বিরাজ করছে। সেইসঙ্গে বেড়েছে ডিমের দামও। এতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের লোকজন।

মঙ্গলবার (২১ মার্চ) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে গত সপ্তাহের চেয়ে পাকিস্তানি মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ৩৫০-৩৬০ টাকা, দেশি ৫৪০-৫৫০ টাকা এবং ব্রয়লার ২৫০-২৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে, গরুর মাংস গত সপ্তাহের মতোই ৬৭০-৭০০ টাকা এবং ছাগলের মাংস ৯০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পোলট্রি মুরগির ডিমের হালি ৪০-৪২ টাকা থেকে বেড়ে ৪৪-৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: হঠাৎ অস্থির ব্রয়লার ও ডিমের বাজার

মুলাটোল আমতলা বাজারের মুরগি বিক্রেতা আমির হোসেন জাগো নিউজকে বলেন, সাধারণ মানুষ গরু ও ছাগলের মাংস কেনা কমিয়ে দিয়েছেন। এ কারণে মুরগির ওপর চাপ বেড়েছে। মুরগির খাবারের দাম বৃদ্ধির কারণে বাজারের চাহিদা অনুযায়ী খামারিরা মুরগি সরবরাহ করতে পারছেন না। ফলে মুরগির বাজারও অস্থির হয়ে উঠছে।

সিটি বাজারে মুরগি কিনতে আসা ফরহাদ হোসেন বলেন, দুইদিন পরেই রমজান শুরু। সেহরিতে মাংসের স্বাদ বলতে আমাদের মতো নিম্ন ও মধ্যবিত্তদের মুরগিতেই ভরসা। কিন্তু যে হারে দাম বেড়েছে তাতে একটা ব্রয়লার বা পাকিস্তানি মুরগি কিনতেই চার থেকে পাঁচশ টাকা চলে যাচ্ছে।

সবজি বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি টমেটো গত সপ্তাহের মতো ২৫-৩০ টাকা, গাজর ২৫-৩০ টাকা, চালকুমড়া ৩০-৩৫ টাকা, শসা ২৫-৩০ টাকা, চিকন বেগুন ২০-২৫ টাকা, গোল বেগুন ৩০ টাকা থেকে বেড়ে ৩৫-৪০ টাকা, পেঁপে ১৫-২০ টাকা থেকে বেড়ে ২৫-৩০ টাকা, করলা ৪৫-৫০ টাকা, লেবু প্রতিহালি ২০-২৫ টাকা, কাঁচামরিচ ৭০-৮০ টাকা, শুকনা মরিচ আগের মতোই ৪৫০-৫০০ টাকা, প্রতিপিস লাউ আকারভেদে দাম ৩০-৪০ টাকা, ধনেপাতা ৭০-৮০ টাকা থেকে কমে ৫০-৬০ টাকা বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: সিন্ডিকেট না ভাঙলে নিয়ন্ত্রণে থাকবে না ডিমের দাম

এছাড়া কাঁচকলা হালি ২৫-৩০ টাকা, প্রতিকেজি মিষ্টিকুমড়া ৩০-৩৫ টাকা, শিম ২৫-৩০ টাকা থেকে বেড়ে ৩৫-৪০ টাকা, পটল ৫৫-৬০ টাকা, বাঁধাকপি ১৫ টাকা পিস বিক্রি হচ্ছে। আদা আগের মতোই ১৩০-১৪০ টাকা এবং রসুন ১১০-১২০ টাকা থেকে কমে ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সবধরনের শাকের আঁটি পাওয়া যাচ্ছে ১০-১৫ টাকায়। সজনে ডাঁটা ১৫০-১৬০ টাকা থেকে কমে ১৩০-১৪০ টাকা, মিষ্টি আলু আগের মতোই ৩৫-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে কার্ডিনাল আলু গত সপ্তাহের মতোই ১৫-১৬ টাকা, শিল ও ঝাউ আলু ৩০-৩৫ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। দেশি পেঁয়াজ ৩৫-৪০ টাকা এবং আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

লালবাগ বাজারের সবজি বিক্রেতা আলী হোসেন বলেন, সপ্তাহের ব্যবধানে সবজির দামে তেমন একটা হেরফের হয়নি। ২০০ টাকার সজনে এখন ১৩০-১৪০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে রমজান উপলক্ষে গোল বেগুন ও শসার দাম আরও বাড়তে পারে।

বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন ১৮৭ টাকা এবং দুই লিটার ৩৭৪ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৬০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, খুচরা বাজারে স্বর্ণা চাল গত সপ্তাহের মতোই ৫০-৫২ টাকা, পাইজাম ৫৪-৫৫ টাকা, বিআর২৮ ৬০-৬৫ টাকা, মিনিকেট ৭৫-৭৮ টাকা ও নাজিরশাইল ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে খোলা চিনি গত সপ্তাহের মতোই ১১৫-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্যাকেট আটা ৬৫ টাকা ও খোলা আটা ৫৮-৬০ টাকা, ছোলা বুটের দাম ৫-১০ টাকা কমে ৯০-৯৫ টাকা এবং প্যাকেট ময়দা ৭৮-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন:ডিম-সবজিতে টিকে আছে মেসের শিক্ষার্থীরা

বাজারে আগের মতোই মাঝারি মসুর ডাল ১১০-১২০ টাকা, চিকন মসুর ডাল ১৩০-১৪০ টাকা, মুগডাল ১৪০-১৫০ টাকা এবং বুটের ডাল ৯৫-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে, মাছের বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে রুই মাছ ২৫০-৩০০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, পাঙাশ ১৫০-১৬০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০, কাতলা ৪০০-৪৫০ টাকা, বাটা ১৬০-১৮০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা, সিলভার কার্প ১৫০-২৫০ টাকা এবং গছিমাছ ৬০০-৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

জিতু কবীর/এমআরআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()