সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

জামায়াতের এক এমপিই দিলেন ১৬ গরু কোরবানি, তুর্কি এনজিও থেকে আরও ৭৯

চাঁপাইনবাবগঞ্জে ৯৫টি গরু কোরবানি দিয়ে চার হাজার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

লাইভস্টক

চাঁপাইনবাবগঞ্জে ৯৫টি গরু কোরবানি দিয়ে চার হাজার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন সকাল থেকে শনিবার (৩০ মে) পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের শাহ নেয়ামতউল্লাহ কলেজ মাঠ, শিবগঞ্জ উপজেলা ও নাচোল উপজেলায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, তুরস্কের একটি এনজিওর আর্থিক সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকায় ৪৯টিসহ মোট ৬৫টি গরু কোরবানি করা হয়। বাকি ১৬টি গরু কোরবানি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল নিজে।

শিবগঞ্জ ও নাচোল উপজেলায় ১৫টি করে আরও ৩০টি গরু কোরবানি করা হয়। পরে এসব গরুর মাংস প্যাকেটজাত করে প্রায় দুই হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ঈদের আনন্দ থেকে কোনো পরিবার যেন বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এমপি নুরুল ইসলাম বুলবুল বলেন, ‌'ঈদুল আজহার মূল শিক্ষা ত্যাগ ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া। সেই জায়গা থেকেই মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ। এটা অব্যাহত থাকবে।'

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির আবু জার গিফারী, তুরস্কের এনজিও প্রতিনিধি ব্রাদার লোকমানসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

সোহান মাহমুদ/এসআর

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()